১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ বছরের দীর্ঘতম রাত হবে

আজ রবিবার, ২১ ডিসেম্বর—বছরের দীর্ঘতম রাত। অন্য সব রাতের তুলনায় আজ রাতটি একটু বেশি সময়ের, তাই চাইলেই আজ রাতে বই পড়া, সিনেমা দেখা বা একটু বেশি ঘুমিয়ে নেওয়ার সুযোগ মিলবে। প্রকৃতির এই ব্যতিক্রমী ছন্দ অনুভব করবে উত্তর গোলার্ধের সব দেশ।
অন্যদিকে, আগামীকাল সোমবার হবে বছরের সবচেয়ে ছোট দিন। দিন-রাতের এই তারতম্য ঘটে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে। ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে, যাকে বলা হয় সূর্যের দক্ষিণায়ন বা উইন্টার সলসটিস। এ সময় পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে, ফলে সূর্যালোক সেখানে তুলনামূলকভাবে কম পড়ে। তার ফলেই দিন ছোট হয়ে যায় এবং রাত দীর্ঘ হয়।
ডিসেম্বর মাস থেকে দক্ষিণ গোলার্ধ ধীরে ধীরে সূর্যের দিকে হেলতে শুরু করে। তাই সেখানে এই সময় উল্টো চিত্র—দিন হয় দীর্ঘতম আর রাত সবচেয়ে ছোট। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীর এই কৌণিক অবস্থানই দিন ও রাতের দৈর্ঘ্যে এমন পার্থক্য তৈরি করে।
আজকের এই দীর্ঘতম রাত প্রকৃতির এক চিরন্তন নিয়মেরই অংশ, যা আমাদের মনে করিয়ে দেয়—সময় কখনও স্থির নয়, সে নিজের ছন্দে এগিয়েই চলে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

শিক্ষিত বেকারে ছেয়ে যাচ্ছে ভারত, বছরের শুরুতেই বেকারত্বের হার বেড়ে ৫ শতাংশে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ বছরের দীর্ঘতম রাত হবে

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার