পুবের কলম ওয়েব ডেস্ক: কানাডার টরোন্টো শহর কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি করেছেন আসমা মালিক। একজন হিজাব পরিহিতা নারী হিসেবে তিনিই প্রথম টরোন্টোর কাউন্সিলর নির্বাচিত হলেন। তিনি এই শহরের মানুষের জন্য ন্যায়বিচার এবং সামাজিক কল্যাণমূলক পদক্ষেপের পরিকল্পনা করেছেন। ১১ জন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
তিনি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত স্পাডিনা ফোর্ট ইয়র্ক অঞ্চলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোটের পরিমাণ ৩৬.৬ শতাংশ। এক সাক্ষাৎকারে আসমা মালিক বলেন, ‘আমরা শুধু টরেন্টো শহরের প্রগতিশীল রাজনৈতিক নেতৃত্বের ব্যাপারে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করিনি, বরং নেতৃত্বেই পরিবর্তন আনতে পেরেছি।’ আসমা মালিক এর আগে ট্রিনিটি স্পাডিনা এলাকা থেকে টরোন্টো ডিস্ট্রিক স্কুল বোর্ডের ট্রাস্টি নির্বাচিত হন। হিজাবি নারী হিসেবে সেখানেও তিনি ছিলেন প্রথম। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর আসমা বলেন, ‘আমি যে বিষয়টি ভেবে সবচেয়ে বেশি আনন্দিত তা হল পরবর্তী ও নতুন প্রজন্মের নেতৃত্ব। বিশেষত আমার সম্প্রদায়ের লোকেরা যখন নিজেদের শহরের রাজনৈতিক নেতৃত্বে দেখতে পাবে, তখন তারা বুঝতে পারবে এই শহরের সবাই সমান। সুতরাং আগামী দিনগুলোতে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।’ আসমা মালিকের নিজস্ব ওয়েবসাইটের তথ্যানুযায়ী, প্রায় পাঁচ দশক আগে তিনি পাকিস্তান থেকে কানাডার টরোন্টো শহরে আসেন। টরোন্টো বিশ্ববিদ্যালয়ের এই গ্র্যাজুয়েট মানবাধিকার ও সামাজিক সুবিচার নিয়ে কাজ করা শুরু করেন।টরোন্টোর প্রথম হিজাব পরিহিতা কাউন্সিলর আসমা
ইমামা খাতুন
প্রকাশিত:
৬ নভেম্বর ২০২২, ১৫:১৯
আরও খবর
কর্নাটকের নার্সিং কলেজে কাশ্মীরি ছাত্রীদের হিজাব নিষেধাজ্ঞা! মুখ্যমন্ত্রীকে চিঠি ছাত্র সংগঠনের
কাশ্মীরি-কন্নড় প্রথম ফিচার ফিল্ম, উপত্যকায় সিনেশিল্প পুনরুজ্জীবিত হওয়ার আশা
Iran: নারীদের পোশাকবিধি নিশ্চিত করতে নয়া প্রযুক্তি
হিজাবে ঢাকল Eiffel Tower
মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ
মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ
মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশ মেনেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন
মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশ মেনেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন
'হিজাব' নিয়ে বির্তকিত মন্তব্য বিজেপি বিধায়কের, রাজস্থানে বিক্ষোভ পড়ুয়াদের
'হিজাব' নিয়ে বির্তকিত মন্তব্য বিজেপি বিধায়কের, রাজস্থানে বিক্ষোভ পড়ুয়াদের
হিজাবকে সঙ্গী করে মার্শাল আর্টে দেশের মুখ উজ্জ্বল করতে চান মেটিয়াবুরুজের ইডেন নেসা
হিজাবকে সঙ্গী করে মার্শাল আর্টে দেশের মুখ উজ্জ্বল করতে চান মেটিয়াবুরুজের ইডেন নেসা
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর