পুবের কলম ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রীর সভায় ভুয়ো পরিচয় দিয়ে ঢোকার চেষ্টায় গ্রেফতার এক ব্যক্তি। জানা গিয়েছে, গত ১৯শে জানুয়ারি মেট্রো রেলসহ বেশ কয়েকটি সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনের জন্য মুম্বাই গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সে সময় বান্দ্রা-কুরলা এলাকায় একটি জনসভার আয়োজন করা হয়েছিল। আর সেই সভা শুরুর আগেই প্রধানমন্ত্রী মোদির সমাবেশে এক যুবক নিজেকে সেনাবাহিনীর গার্ডস রেজিমেন্টের জওয়ান বলে পরিচয় দিয়ে ঢোকার চেষ্টা করে। কিন্তু সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎ তাঁকে গ্রেফতার করা হয় মুম্বাই পুলিশের তরফ থেকে।
জানানো হয়েছে, ধৃত ব্যক্তির নাম রামেশ্বর মিশ্র। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রীর সভার জন্য যে কড়া নিরাপত্তার ব্যবস্থা জারি ছিল তা রীতিমতো এড়িয়ে গিয়ে অভিযুক্ত যুবক মূল গেট দিয়ে সভাস্থলে ঢোকার চেষ্টা চালায়। তখনই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি আধিকারিকদের সন্দেহ হয় এবং তাঁকে আটক করে তুলে দেওয়া হয় মুম্বাই পুলিশের হাতে। দীর্ঘক্ষণ জেরার পর পুলিশের কাছেও ভুয়ো পরিচয়ের বিষয়টি স্পষ্ট হয়। আপাতত অভিযুক্তকে ২৪ শে জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।ফের মোদির জনসভায় ভুয়ো পরিচয় দিয়ে ঢোকার চেষ্টা
ইমামা খাতুন
প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৩, ১৪:২৪
আরও খবর
‘৫৬ ইঞ্চির ছাতি’ মাথা নোয়াল: ছাত্র আন্দোলনকে কুর্নিশ জানাল রেবন্ত রেড্ডি
মোদির ‘না খাউঙ্গা’ স্লোগান আসলে বড় ধাপ্পাবাজি: কেন্দ্রের দুর্নীতিরোধ নীতি নিয়ে সরব জয়রাম রমেশ
"ইসরায়েলের গণহত্যা নিয়ে স্বঘোষিত বিশ্বগুরুর নীরবতা ভারতের সভ্যতার পরিপন্থী": মোদিকে তীব্র আক্রমণ কংগ্রেসের
মমতা-অভিষেককে 'আনফলো' করল কলকাতা পুলিশ, ফলোর তালিকায় জুড়ল মোদি-শাহ ও শুভেন্দু
শেষ দফার ভোটগ্রহণ: পশ্চিমবঙ্গবাসীকে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর, নারী ও যুবশক্তিকে রেকর্ড ভোটদানের আহ্বান
শেষ দফার ভোটগ্রহণ: পশ্চিমবঙ্গবাসীকে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর, নারী ও যুবশক্তিকে রেকর্ড ভোটদানের আহ্বান
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
বিজেপি সরাসরি সংবিধানকে ধ্বংস করার সাহস পায় না, তাই পিছন থেকে আঘাত করছে: পদ্ম শিবিরকে নিশানা রাহুলের
বিজেপি সরাসরি সংবিধানকে ধ্বংস করার সাহস পায় না, তাই পিছন থেকে আঘাত করছে: পদ্ম শিবিরকে নিশানা রাহুলের
মতুয়া-নমঃশূদ্রদের বার্তা মোদীর, সরকারে এলেই নাগরিকত্বে গতি
মতুয়া-নমঃশূদ্রদের বার্তা মোদীর, সরকারে এলেই নাগরিকত্বে গতি
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধবিরতি ঘিরে মোদিকে কটাক্ষ কংগ্রেসের
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধবিরতি ঘিরে মোদিকে কটাক্ষ কংগ্রেসের
‘অনুপ্রবেশের দায় আপনার, আগে পদত্যাগ করুন’, অমিত শাহ ও মোদিকে তীব্র আক্রমণ মমতার
‘অনুপ্রবেশের দায় আপনার, আগে পদত্যাগ করুন’, অমিত শাহ ও মোদিকে তীব্র আক্রমণ মমতার
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য