২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তাতার মুসলিমদের উদ্ধার করছে তুরস্ক

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক :­ ইউক্রেনের যুদ্ধ থেকে বহু মানুষকে বাঁচানোর কাজে নেমেছে তুরস্ক। জানা গিয়েছে, প্রেসিডেন্ট এরদোগানের নির্দেশে ইউক্রেনে আটক তাতার মুসলিমদের উদ্ধার করে তুরস্কে নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার ২০০রও বেশি ক্রিমিয়ান তাতার মুসলিমকে ইউক্রেন থেকে উদ্ধার করে তুরস্কে নিয়ে যাওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে রাশিয়া-ই্উক্রেন যুদ্ধের কারণে তাতার মুসলিমদের জীবন বাঁচাতে এমন উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ক্রিমিয়ান তাতার মুসলিমরা তুরস্কে পৌঁছানোর পর তাদের স্বাগত জানান দেশটির কির্কলারেলি প্রদেশের ডেপুটি গভর্নর মেহমেত ফারুক সায়গিন ও অন্যান্য সরকারি কর্মকর্তারা। তাতার মুসলিমদের সঙ্গে ৯৮ জন শিশুও ছিল।

আরও পড়ুন: ইরান নিয়ে যুদ্ধের হুমকি: সংযমের আহ্বান তুরস্কের, কূটনীতিতেই সমাধানের পরামর্শ

ওই ক্রিমিয়ান তাতার মুসলিমরা কির্কলারেলি প্রদেশের দেরেকয় সীমান্ত গেট দিয়ে প্রবেশ করেন। তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান তুর্কি সরকারি কর্মকর্তারা। এছাড়া তাতার মুসলিমদের শিশুদের খেলনা দেওয়া হয়। এরপর চিকিৎসা দেওয়া হয় তাদের। ই্উক্রেন থেকে উদ্ধার হওয়া এক তাতার মুসলিম নারী বলেন , তারা তুরস্কে এসে স্বস্তি পেয়েছেন। এছাড়া মুসলিমদের উদ্ধার করার জন্য তিনি তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ দেন। তাতার মহিলা আরও বলেন ‘আমাদের হৃদয় ভেঙ্গে গেছে। কারণ আমাদের অনেক আত্মীয় এখনও যুদ্ধকবলিত অঞ্চলে আছেন।’

আরও পড়ুন: I love Muhammad’ ব্যানারকে অপরাধ হিসেবে গণ্য করা অসাংবিধানিক: জামায়াতে ইসলামি হিন্দ

আরও পড়ুন: রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলকে বরখাস্তের দাবি তুলল তুরস্ক
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তাতার মুসলিমদের উদ্ধার করছে তুরস্ক

আপডেট : ৪ মার্চ ২০২২, শুক্রবার