পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই নার্স। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ওই দুই নার্স বর্তমানে আইসিইউতে ভেন্টিলেশনে রয়েছেন। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর এই তথ্য জানায়। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম সাংবাদিক বৈঠকে পরিস্থিতি নিয়ে জানান।
আরও পড়ুন:
আরও পড়ুন:
নিপা ভাইরাস সাধারণত বাদুড় থেকে ছড়ায়। তাই বাদুড় খাওয়া ফল বা খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিস্থিতির ওপর নজর রাখছেন। দ্রুত ছড়ানো ও প্রাণঘাতী হওয়ায় রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।