পুবের কলম ওয়েবডেস্ক : দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তিক কোনও বড় স্টেশন থেকে রাজধানী দিল্লি পর্যন্ত ছোটে দুটি দ্রুতগতির ট্রেন। একটি, দেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজধানী এক্সপ্রেস। যার গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার । আরেকটি তার চেয়েও দ্রুতগতির। ঘন্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার।
সেটি দুরন্ত এক্সপ্রেস। কিন্তু এই মুহূর্তে ভারতীয় বোলিংয়ে এমন একজন বোলার এসেছেন যিনি গতিতে রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসকেও পিছনে ফেলে দিচ্ছেন। একটা আধটা বল নয়, তার স্পেলের ছ'টি বলের মধ্যে কখনো কখনো ছটিই, আবার কখনও অন্তত পাঁচটি বলের গতিবেগ থাকছে ১৫২ কিলোমিটার প্রতি ঘন্টা কিংবা তার চেয়েও বেশি। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজের চতুর্থ ওভারের চতুর্থ বলটির গতিবেগ ছিল ১৫৬.৯ কিলোমিটার প্রতি ঘন্টা। দেশের বুকে চলা তেজস এক্সপ্রেসের গতির থেকে একটু কম। দিল্লির ক্যারাবিয়ান ব্যাটসম্যান রোভম্যান পাওয়েল এই ডেলিভারিতে বাউন্ডারি মারলেও স্পিড মিটারে ওঠা বলের গতি দেখে অতি বড় ক্রিকেট বোদ্ধারাও অবাক হয়ে যাচ্ছেন। আইপিএলের ইতিহাসে সবথেকে গতিময় ডেলিভারি এটি। এর আগে ২০২০ আইপিএলের দিল্লির প্রোটিয়া পেসার অ্যানরিখ নর্টজে ঘন্টায় ১৫৬.২২ কিলোমিটার গতিতে বল করে তাক লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু কাশ্মীরের উমরান তাকেও ছাপিয়ে গেলেন। এই ম্যাচে হয়তো তিনি প্রচুর রান দিয়েছেন, কিন্তু তার একটা ওভারের মধ্যে ১৫২ কিমি প্রতি ঘন্টা, ১৫৪ কিমি, ১৫৩ কিমি গতিবেগ অবাক করেছে তামাম ক্রিকেট বিশ্বকে। তার চারটি ওভারের সবকটি ডেলিভারিকে একসঙ্গে করে যদি গড় করা যায় তাহলে দেখা যাবে উমরানের বোলিং গড় ১৫১ কিলোমিটার প্রতি ঘন্টা, যা ফুল সিগন্যাল পেয়ে চলা দুরন্ত এক্সপ্রেসের গতির থেকেও বেশি। শুধু একটা ম্যাচে নয়, টানা ১০ ম্যাচে এমন গতিতে বল করলেন উমরান। আইপিএলের ইতিহাসে এক নতুন নজির। উল্লেখ্য কয়েকদিন আগেই ৫ উইকেট নিয়ে উমরান বলেছিলেন সৃষ্টিকর্তা চাইলে তিনি একদিন ১৫৫ কিলোমিটার গতিতে বল করবেন। সেই ম্যাচের ঠিক এক ম্যাচ পরেই প্রায় ১৫৭ কিলোমিটার গতিতে বল করে নিজের কথা তো রাখলেনই, ইতিহাস তৈরি করলেন আইপিএলে। সঙ্গে বিশ্ব ক্রিকেটকে নতুন করে ভাবাতে শুরু করলেন।দুরন্ত এক্সপ্রেসের থেকেও দ্রুত উমরান
ইমামা খাতুন
প্রকাশিত:
৬ মে ২০২২, ১০:৫০
আরও খবর
সিউড়ির রেলের ওভার ব্রীজ নির্মাণ দ্রুত শেষ করতে ফের উদ্যোগী হলেন সাংসদ শতাব্দি রায়
সিপিআইএম "সংঘ পরিবারের কৌশল" অবলম্বন করেছিল, তোপ সথীসনের
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা পাবেন আর্থিক সহায়তা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, সময়সীমা বাড়াল রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার পুলিশের জালে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, গ্রেফতার ফুলবাগান থেকে
এবার পুলিশের জালে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, গ্রেফতার ফুলবাগান থেকে
টেলিগ্রামের উপর নিষেধাজ্ঞা ঘিরে আইনি লড়াই, দিল্লি হাইকোর্টে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ
টেলিগ্রামের উপর নিষেধাজ্ঞা ঘিরে আইনি লড়াই, দিল্লি হাইকোর্টে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ
যোগ দিবসে কলকাতায় নজির গড়ার প্রস্তুতি, রেড রোডে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে জোর তৎপরতা
যোগ দিবসে কলকাতায় নজির গড়ার প্রস্তুতি, রেড রোডে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে জোর তৎপরতা
৬০ বছরের পুরোনো রেকর্ড ছুঁলেন মেসি, বিশ্বকাপে নতুন ইতিহাস
৬০ বছরের পুরোনো রেকর্ড ছুঁলেন মেসি, বিশ্বকাপে নতুন ইতিহাস
মার্কিন-ইরান শান্তিচুক্তি সত্ত্বেও লেবানন ইস্যুতে অনড় নেতানিয়াহু
মার্কিন-ইরান শান্তিচুক্তি সত্ত্বেও লেবানন ইস্যুতে অনড় নেতানিয়াহু
ইরান ফুটবল ম্যাচ ঘিরে উত্তপ্ত গ্যালারি, ফিফার নিয়ম নিয়ে প্রশ্ন
ইরান ফুটবল ম্যাচ ঘিরে উত্তপ্ত গ্যালারি, ফিফার নিয়ম নিয়ে প্রশ্ন
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের