২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গত ৮ বছরে যোগীরাজ্যে এনকাউন্টারে মৃত ২৩৯

লখনউ, ১৮ জুলাই : ২০১৭ সাল থেকে উত্তর প্রদেশের পুলিশ রাজ্যে প্রায় ১৫ হাজার ‘ এনকাউন্টার’ ঘটিয়েছে এবং এইসব এনকাউন্টারে ২৩৯ জনের মৃত্যু হয়েছে এবং ৯০০০ জন গুলিতে জখম হয়েছে। গত ৮ বছরে ১৪৯৭৩ টি পুলিশি অভিযান চলেছে। ৩০ হাজার ৬৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৯৪৬৭ জন পুলিশকে আক্রমণ করেছে বলে তাদের পায়ে গুলি করা হয়েছে। আর এনকাউন্টারে ২৩৮ জনের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশের ডিজিপি রাজীব কৃষ্ণা পিটিআইকে এই তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে উত্তর প্রদেশ পুলিশ অপরাধ রুখতে আগ্রাসী অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিম উত্তর প্রদেশের মিরাট জোনে সবচেয়ে বেশি অভিযান চালানো হয়েছে। সেখানে ৭৯৬৯ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে ২৯১১ জন পুলিশের সঙ্গে লড়াইয়ে জখম হয়েছে। আগ্রা জোনে ৫৫২৯ জন অপরাধী গ্রেফতার হয়েছে এবং পুলিশের সঙ্গে লড়াইয়ে জখম হয়েছে ৭৪১ জন। বেরিলি জোনে ৪৩৮৩ অপরাধী গ্রেফতার হয়েছে এবং ৯২১ জন জখম হয়েছে। বারাণসী জোনে ২০২৯ জন অপরাধী গ্রেফতার হয়েছে এবং পুলিশের সঙ্গে লড়াইয়ে জখম হয়েছে ৬২০ জন। রাজ্যের অন্য পুলিশ কমিশনারেটের মধ্যে গৌতম বুদ্ধ নগরে ১৯৮৩ জন অপরাধী গ্রেফতার হয়েছে, জখম হয়েছে ১১৮০ জন। গাজিয়াবাদে গ্রেফতার হয়েছে ১১৩৩ জন অপরাধী এবং জখম হয়েছে ৬৮৬ জন। আগ্রায় গ্রেফতার হয়েছে ১০৬০ জন অপরাধী এবং জখম হয়েছে ২৭১ জন।

ডিজিপি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আমাদের বলে দিয়েছেন, ‘উত্তরপ্রদেশে অপরাধীদের কোনও স্থান নেই। ওদের হয় অপরাধ ছেড়ে সমাজের মূল স্রোতে মিশতে হবে অথবা এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে ‘। আইনশৃঙ্খলা মজবুত করতে রাজ্য পুলিশ আধুনিক অস্ত্রশস্ত্র কিনেছে। পুলিশকর্মীদের অত্যাধুনিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।তাদের মনোবল চাঙ্গা করার নিত্যনতুন উদ্যম নেওয়া হয়।

আরও পড়ুন: I love Muhammad’ ব্যানারকে অপরাধ হিসেবে গণ্য করা অসাংবিধানিক: জামায়াতে ইসলামি হিন্দ

আরও পড়ুন: উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ: ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গত ৮ বছরে যোগীরাজ্যে এনকাউন্টারে মৃত ২৩৯

আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার