পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। সোমবারের তুলনায় আজ একলাফে বাড়ল দৈনিক সংক্রমণের সংখ্যা। এমনকি ঘটছে মৃত্যুও।কলকাতায় ফের আক্রান্তের সংখ্যা ৭০০ পার। উত্তর ২৪ পরগণায় ৪৮২, এবং দক্ষিণ ২৪ পরগনা ও হুগলী জেলায় কমবেশি ১৩৮ জন নতুন করে সংক্রমিত হয়েছে।
তৃতীয় ঢেউয়ের মতো আবারও সংক্রমণের শীর্ষে কলকাতা তারপর উত্তর ২৪ পরগণা, তৃতীয় স্থানে রয়েছে হুগলী ও দক্ষিণ ২৪ পরগণা। পাশাপাশি হাওড়া জেলাতে আক্রান্ত হয়েছে ৯৬ জন।আরও পড়ুন:
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এখনও পর্যন্তও আক্রান্ত হয়েছে ১হাজার ৯৭৩ জন। গতকাল যা ছিল ১২০০-র নিচে। এখনও পর্যন্তও বাংলায় মারণ ভাইরাসে থেকে সুস্থ্য হয়ে ফিরেছে ২০,০৩,৮৪৫ জন।
আরও পড়ুন:
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, চলতি সপ্তাহের বুধবারে এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৩ জন, এর মধ্যে রয়েছে মালদার এক বৃদ্ধ । বর্তমানে রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৩৪ শতাংশ।
প্রসঙ্গত, রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও, মাস্ক ব্যবহারের প্রবণতা বেড়েছে কম বেশি সকলের মধ্যেই। বেশির ভাগ মানুষকে মাস্ক ছাড়াই দেখা যাচ্ছে। করোনা ঊর্ধ্বমুখী সংখ্যাকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যবাসী।
এমন চিত্র ধরা পড়ছে কলকাতা সহ দক্ষিণ শহরতলী। এমনকি করোনা বুস্টার ডোজ নিয়ে মানুষের মধ্যে কোনও আগ্রহ নেই বলেই স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।ফলে এখানে ব্যবহার না হওয়ায়,পড়ে পড়ে নষ্ট হচ্ছে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ।আরও পড়ুন:
সূত্রের খবর, ১০ লক্ষ বুস্টার ডোজ পাটনায় ও আড়াই লাখ টিকা হায়দরাবাদে পাঠানও হবে।
আরও পড়ুন:
স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, জুলাই মাসের মধ্যে এই টিকাগুলির গুণগত মানের মেয়াদ শেষ হতে চলেছে। এত টিকা যাতে নষ্ট না হয়, তাই মেয়াদ শেষের আগে লক্ষাধিক টিকা অন্যান্য রাজ্যে তড়িঘড়ি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।