পুবের কলম, ওয়েবডেস্ক: জাতীয় সংগীত 'জন গণ মন'-এর সাথে জাতীয় স্তোত্র 'বন্দে মাতরম্' বাজানো বা গাওয়া হলে, এখন থেকে 'বন্দে মাতরম্' প্রথমে গাইতে হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই জাতীয় স্তোত্রের ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে একটি বিস্তারিত নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
আরও পড়ুন:
আরও পড়ুন:
নির্দেশিকায় বন্দে মাতরম্ পরিবেশনের নির্দিষ্ট সময় এবং ক্ষেত্রগুলোও উল্লেখ করে দেওয়া হয়েছে। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান, রাষ্ট্রপতি যখন কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত হন বা প্রস্থান করেন, অল ইন্ডিয়া রেডিও বা টেলিভিশনে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঠিক আগে এবং পরে, নিজ নিজ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যপাল বা উপ-রাজ্যপালদের আনুষ্ঠানিক অনুষ্ঠানে এবং প্যারেডে জাতীয় পতাকা আনার সময় বন্দে মাতরম্ গাইতে হবে। উল্লেখ্য, বন্দে মাতরম্-এর আনুষ্ঠানিক সংস্করণটির দৈর্ঘ্য প্রায় তিন মিনিট দশ সেকেন্ড। এছাড়াও ভারত সরকারের বিশেষ নির্দেশ অনুযায়ী অন্য কোনো অনুষ্ঠানেও এটি বাজানো যেতে পারে।