১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

সরকারি অনুষ্ঠানে এবার বাধ্যতামূলকভাবে গাইতে হবে ‘বন্দে মাতরম’-এর প্রথম ছ’টি স্তবক। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই নির্দেশিকা ইতিমধ্যেই দেশের সমস্ত রাজ্য সরকারকে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘জন গণ মন’-এর আগে সরকারি সংস্করণে সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ গাওয়া আবশ্যক। কোন কোন ক্ষেত্রে এই গান গাওয়া হবে, তারও বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের সময়, সরকারি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে, রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত জনসমাবেশে এবং মন্ত্রীদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে যথাযথ মর্যাদায় এই গান পরিবেশন করা যাবে।
এছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে, দেশের সমস্ত স্কুলে পাঠ শুরু হওয়ার আগে সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ গাওয়া যেতে পারে। উল্লেখ্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই ঐতিহাসিক গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে মোদি সরকারের উদ্যোগে দেশজুড়ে বিশেষ কর্মসূচি পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে এই নতুন সিদ্ধান্ত বলে মনে করছে প্রশাসনিক মহল।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বেলডাঙ্গায় হাজার কণ্ঠে কোরান পাঠ, আজ থেকেই শুরু বাবরি মসজিদের নির্মাণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার