পুবের কলম প্রতিবেদক: কি করেছে কেষ্ট? কেন কেষ্টকে গ্রেফতার করা হল? অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করে এই প্রশ্নই ছুঁড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কি করেছে কেষ্ট?অনুব্রতর পাশে মমতা

রবিবার বেহালার ম্যান্টনের সভা থেকে মমতার মন্তব্য থেকে কেষ্টর প্রতি তাঁর স্নেহ বারবার প্রকাশ পেয়েছে। মমতা বলেন, ‘সত্যি একটা দু’টো কেস নিয়ে আপনারা এজেন্সি করুন আমার আপত্তি নেই। যদি সত্যি কেউ অন্যায় করে। আইন আইনের পথে চলবে। পরশুদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট? যতবার ভোট হয়েছে ওকে আপনারা ঘরবন্দি করে রেখে দিয়েছেন। একটা ভোটেও ওকে বেরোতে দেননি। আসানসোলের ভোটে আমাদের বিধায়ককে বেরোতে দেয়নি। তবু ওর কেন্দ্র থেকে ১ লক্ষ ভোটে শত্রুঘ্ন সিনহা জিতেছেন। কেষ্টকে তো আটকে রেখে দেয়। কেষ্টকে জেলে আটকালে কী হবে? কেষ্টরা ভয় করে না। একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় নামবে।’

কি করেছে কেষ্ট?<div class=