পুবের কলম ওয়েবডেস্কঃ কম্পিউটার বা মোবাইলে গেম খেলতে ছোট -বড় সকলেই কমবেশি ভালোবাসে। করোনা কালে এই অতিমারীর আবহে এখন আরও বেড়েছে গেম খেলার প্রবণতা।
আরও পড়ুন:
কিন্তু জানেন কি বিশ্বে সর্বাধিক ডাউনলোড হয়েছে কোন গেম, কোন দেশে কত গেম ইনস্টল করা হয়েছে।
আরও পড়ুন:
বিশ্বব্যাপী মোবাইল গেমস মার্কেট, অ্যাপস স্টোর এবং গুগল প্লে জুড়ে ২০২১ সালের সেপ্টেম্বরে ৪.২ বিলিয়ন ডাউনলোড হয়েছে।
বিশ্বব্যাপী গেম ডাউনলোডের এক নম্বর বাজার ছিল ভারতের , যেখানে ৭৪৬.৭ মিলিয়ন ইনস্টল হয়েছিল, বা বিশ্বব্যাপী মোট ডাউনলোডের ১৭.৭ শতাংশ।
আরও পড়ুন:
টেনসেন্টের সহযোগিতায়, দ্য পোকেমন কোম্পানির তৈরি পোকেমন ইউনাইট প্রায় ৩৩ মিলিয়ন বার ইন্সটল করা হয়েছে সেপ্টেম্বর ২০২১-এ। বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা মোবাইল গেম পোকেমন ইউনাইট।
আরও পড়ুন:
সেন্সর টাওয়ারের মতে, এই সময়ের মধ্যে যেসব দেশে অ্যাপটি সবচেয়ে বেশি ইনস্টল করা হয়েছে সেগুলো ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল । আমেরিকায় মোট ডাউনলোডের ২১.৮ শতাংশ এবং ব্রাজিলে মোট ডাউনলোডের ১২ শতাংশ এই গেমস।
আরও পড়ুন:
ভোডোর তৈরি ডেসটিনি বিশ্বের দ্বিতীয় সবথেকে বেশি ডাউনলোড হওয়া গেম। এই গেম মোট ডাউনলোড হয়েছে ২৬.৮ মিলিয়ন বার। ডেসটিনি রান সব থেকে বেশি ডাউনলোড হয়েছে ব্রাজিলে । ব্রাজিলে মোট ডাউনলোডের ১১ শতাংশ ডেসটিনি রান, এরপরেই আছে ভারত। ভারতের মোট ডাউনলোডের ১০ শতাংশ এই গেম। টাকার প্রথম পাঁচে রয়েছে ফ্রি ফায়ার, সাবওয়ে সার্ফার এবং পাবজি।