২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শরদের পর কে পাবেন এনসিপির  দায়িত্ব? ঠিক করতে শুক্রবার বৈঠক শীর্ষস্থানীয় নেতাদের

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘মারাঠা স্ট্রং ম্যান’ শরদ পাওয়ারের দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো নিয়ে রাজনৈতিক নাটক অব্যাহত রয়েছে। বর্ষীয়ান রাজনীতিবিদের মুম্বইয়ের বাড়ি ‘সিলভার ওক’-এ শীর্ষস্থানীয় নেতাদের রীতিমতো  আনাগোনা ও বৈঠক জারি রয়েছে। শরদের পর দলের হাল কে ধরবেন  তা নিয়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে ধোঁয়াশা। তা ঠিক করতেই শুক্রবারেই বৈঠকে  বসতে চলেছে এনসিপি। দলের অন্দরে এমন কথাও শোনা যাচ্ছে মেয়ে সুপ্রিয়া সুলে এবং ভাইপো অজিত পাওয়ারের মধ্যে দলের কর্তৃত্ব ভাগ করে দিতে চাইছেন মরাঠা স্ট্রংম্যান। তবে এই খাতায় উঠে আসছে অন্য আর এক নতুন নাম রোহিত পাওয়ার। এনসিপি সুপ্রিমোর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি।

তবে রাজনৈতিক  বিশেষজ্ঞদের  একাংশের দাবি, লোকসভা ভোটের আগে দলের নেতৃত্ব ছাড়বেন না শরদ। সর্ব-স্তরের নেতা কর্মীদের নিরঙ্কুশ আনুগত্য পেতেই এই পদক্ষেপ গ্রহণ করেছেন বর্ষীয়ান এই রাজনীতিক। কারণ কিছু দিন ধরে জল্পনা ছিল, বেশ কয়েক বিধায়ক নিয়ে গেরুয়া শিবিরের সঙ্গে হাত মেলাতে চলেছেন ভাইপো অজিত। এই পরিস্থিতিতে নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে দলের মধ্যে তাঁর জনপ্রিয়তার দিকটি আবার প্রমাণ করে দিলেন পাওয়ার।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক, ‘এমন কমিশন দেখিনি’ বেরিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: China’s foreign minister: সীমান্ত নিয়ে আলোচনায় ভারতে আসছেন চিনের বিদেশ মন্ত্রী
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শরদের পর কে পাবেন এনসিপির  দায়িত্ব? ঠিক করতে শুক্রবার বৈঠক শীর্ষস্থানীয় নেতাদের

আপডেট : ৪ মে ২০২৩, বৃহস্পতিবার