১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেন বারবার ভারতীয় দলের বাইরে রাখা হয় শামিকে?

পুবের কলম,ওয়েব ডেস্ক: এলেন দেখলেন জয় করলেন৷ নাম তার মুহাম্মদ শামি৷ দেশের ক্রিকেটের প্রয়োজনের সময় ঝলসে উঠেছে তার দুরন্ত পেস৷ তারপরও বারবার দলের নানা পরীক্ষায় মুহাম্মদ শামিকেই প্রথম একাদশের বাইরে বসতে হয়। এমন বোলিং করার পরেও শামি নিশ্চিত হতে পারবেন না, পরের ম্যাচে তিনি খেলছেন নাকি বাদ পড়ছেন। ধরমশালায় রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম বলে উইকেট নিয়েই বার্তা দিয়েছিলেন ফিরে আসার। তারপর ১০ ওভার বোলিং শেষে পাঁচ উইকেট তুলে নিয়ে শামি বোঝালেন তিনি বহুযুদ্ধের ঘোড়া। পরীক্ষার গিনিপিগ তাঁকে যে বারবার বানানো হয়, সেটি ঠিক নয়। ধারাভাষ্যকার গৌতম গম্ভীরও বলছিলেন, শামির মতো সিনিয়র বোলার আরও বেশি সম্মান পেতেই পারে। বারবার নিজেকে প্রমাণের তাগিদ সে-ই বা দেখাবে কেন?

আন্তর্জাতিক মঞ্চ পেলেই ঝলসে উঠেছেন বারবার। যখনই সুযোগ পেয়েছেন শামি দেখিয়েছেন তাঁর ইনসুইংগার ও রিভার্স সুইং বিপক্ষের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। একটা সময় বিশ্বকাপে ফের হ্যাটট্রিকের মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন। পরপর দু’বলে ফেরান মিচেল স্যান্টনার, ম্যাট হেনরিকে। হ্যাটট্রিক না হলেও শামির পাঁচ উইকেট যেন অবিচারের জবাব। বারবার দুই পেসারের সমীকরণে শামি ছিটকে গিয়েছেন৷ আবার তিন পেসারে খেলানো হয়েছে শারদুলকে৷ তিনি ব্যাটিং করবেন৷ এই ভারতীয় পিচে টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যর্থ হলে শারদুল এসে দলকে জেতাবে, এমন ভাবাটা বড্ড অবাস্তব৷ আর বোলার হিসেবে বিশ্বের অন্য যে কোনো বোলারের থেকে বেশি ভয়ঙ্কর শামি।

শামি এদিন ব্রেক থ্রু দিয়েয়েছেন। একবার আউট করেন রাচিন রবীন্দ্রকে, আবার ফিরে এসে প্যাভিলিয়নের পথ দেখান ডারিল মিচেলকে। তিনি সেঞ্চুরি করেও শামির বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। বিশ্বকাপে অনিল কুম্বলের ৩১টি উইকেট টপকে শামি এদিন ৩৩টি উইকেটে পৌঁছে গেলেন। বিশ্বকাপে ভারতের পক্ষে এখনও সর্বোচ্চ উইকেট জাহির খান ও জাভাগল শ্রীনাথের। দু’জনেই ৪৪টি উইকেট পেয়েছেন। শামি খেলার সুযোগ পেলে হয়তো সেসব রেকর্ড দেবেন৷ কিন্তু খেলানো হবে কি? সেটাই বড় প্রশ্ন৷ রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন৷ তারপরও প্রশ্ন থেকেই যায়৷

বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে বেশি দু’বার ৫ উইকেট নিয়েছেন শামি। ২০১৯ সালে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ৫ উইকেট নিয়েছিলেন শামি। রবিবার ধর্মশালায় নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আবার ৫ উইকেট নিলেন তিনি।

শামি ছাড়া ভারতের আরও পাঁচ জন বোলার বিশ্বকাপে ৫ উইকেট নিয়েছেন। তাঁরা হলেন কপিল দেব, বেঙ্কটেশ প্রসাদ, রবিন সিং, আশিস নেহরা ও যুবরাজ সিং। তাঁরা প্রত্যেকেই এক বার করে পাঁচ উইকেট নিয়েছেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন বারবার ভারতীয় দলের বাইরে রাখা হয় শামিকে?

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, সোমবার