কুতুব উদ্দিন মোল্লা,জয়নগর: সাপের কামড়ে পর ওঝার দাদাগিরি!প্রাণ গেল মুক্ বধির এক বৃদ্ধার। ঘটনাটি গটেছে জীবনতলা থানার অন্তর্গত ঈশ্বরীপুরের সিংহেশ্বর গ্রামে। মৃত বৃদ্ধার নাম মায়ারাণী সমাদ্দার(৭৫)।
স্থানীয় সুত্রের খবর অন্যান্য দিনের ন্যায় ওই বৃদ্ধা রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমিয়েছিলেন। রাত প্রায় দুটো নাগাদ তাঁর পায়ে সাপ কামড় দেয়। তিনি বুঝতে পেরে ঘটনার কথা ছেলে সুরেশ সমাদ্দার কে আকার ইঙ্গিত করে জানায়।
পরিবারের লোকজন তড়িঘড়ি ওই বৃদ্ধা কে উদ্ধার করে।স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে চলে দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক। অবস্থার অবনতি হলে বেগতিক বুঝে ওঝা ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। সেই মুহূর্তে কোন যানবাহন না পেয়ে চরম সমস্যায় পড়ে বৃদ্ধার পরিবারের লোকজন।
অবশেষে কোন প্রকারে একটি অটোতে করে ওই বৃদ্ধাকে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছায় পরিবারের লোকজন। তবে শেষ রক্ষা হয়নি। ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। বৃদ্ধার ছেলে জানিয়েছে,মাকে সাপ কামড় দিয়েছিল বিছানার মধ্যে। মা তো বোবা ছিলেন। আকার ইঙ্গিতে জানিয়েছিলেন।
সাথে সাথে ওঝার বাড়িতে নিয়ে গিয়েছিলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাচ্ছিলাম না। অনেক সময় নষ্ট হয়।পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ’
ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন, ‘ওঝার কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। এটা একে বারেই কাম্য নয়। সাধারণ মানুষকে আরো বেশি সচেতন হতে হবে।সাপ কামড় দিলে দ্রুততার সাথে নিকটবর্তী সরকারী হাসপাতালে নিয়ে যেতে হবে। তাহলে সাপের কামড়ে মৃত্যু রদ করা সম্ভব। ’
অন্যদিকে ক্যানিং থানার পুলিশ বৃদ্ধার দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
































