২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসা করাতে এসে মৃত যুবতী, মালদহ মেডিক্যাল কলেজে চাঞ্চল্য

পুবের কলম প্রতিবেদকঃ বৃহস্পতিবার চিকিৎসা করাতে এসে সাততলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হল এক যুবতীর। মৃতার নাম সায়েরা খাতুন ২৬। বাড়ি রতুয়ার গোবিন্দপুরে। জানা যায়, এদিন সকালে দাদা মুখলেসুর রহমানের সঙ্গে মালদা মেডিক্যালের আউটডোরে চিকিৎসা করাতে আসেন সায়েরা।

আরও পড়ুন: ইন্দোরে বিষ জল পানে আরও ৩ জনের প্রাণহানি, মৃতের সংখ্যা দাঁড়াল ২৮

আউটডোরের টিকিট করানোর জন্য মুখলেসুর লাইনে দাঁড়িয়েছিলেন। আচমকা দেখেন পাশে তাঁর বোন সায়েরা নেই। পরে চিৎকার চেঁচামেচি শুনে বাইরে এসে দেখেন তাঁর বোন আউটডোর সংলগ্ন রাস্তায় পড়ে রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। কীভাবে ঘটনাটি ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরী হয়েছে এলাকায়।

আরও পড়ুন: হরিয়ানায় তরুণীকে গণধর্ষণ, চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছুড়ে ফেলে হল নির্যাতিতাকে

আরও পড়ুন: এসআইআর শুনানির নোটিস, আতঙ্কে হৃদরোগে মৃত্যু মুর্শিদাবাদের বাসিন্দার

এই প্রসঙ্গে ,সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা: পুরঞ্জয় সাহা জানিয়েছেন, “বিষয়টি শুনেছি। কীভাবে ঘটনাটি ঘটল তা পরিষ্কারভাবে বলতে পারব না। সিসি ক্যামেরা রয়েছে। অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে। কোথাও কোনও গাফিলতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিকিৎসা করাতে এসে মৃত যুবতী, মালদহ মেডিক্যাল কলেজে চাঞ্চল্য

আপডেট : ৪ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার