২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সামরিক সহায়তার আশায় আমেরিকা সফরে জেলেনস্কি

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন সফর শুরু করেছেন। বুধবার তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। চলতি বছরের শুরুতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর এটাই জেলেনস্কির প্রথম আমেরিকা সফর। মার্কিন কংগ্রেসের দুটি সূত্র জেলেনস্কির সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: শুল্কের হুমকি ট্রাম্পের, পাল্টা বার্তায় আমেরিকাকে সতর্ক করলেন খামেনি

এর আগে বলা হয়েছিল, জেলেনস্কির আমেরিকা সফর নিরাপত্তা উদ্বেগের কারণে যেকোনও সময় বাতিল হতে পারে। ওয়াশিংটন সফরে জেলেনস্কি ক্যাপিটল হিলে কংগ্রেসে ভাষণ দেবেন এবং জো বাইডেনের সঙ্গে  বৈঠক করবেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বাইডেন প্রশাসন ইউক্রেনীয় প্রেসিডেন্টকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছে। এদিকে আমেরিকা নতুন করে ইউক্রেনে ১.৮ বিলিয়ন ডলার সহায়তা পাঠাচ্ছে। প্যাকেজটি বুধবার ঘোষণার কথা।

আরও পড়ুন: ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে, ৫৮ শতাংশ আমেরিকানই অসন্তুষ্ট, বলছে সমীক্ষা রিপোর্ট

আরও পড়ুন: ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা, রাস্তায় লক্ষ লক্ষ মানুষ

প্রথমবারের মতো এই প্যাকেজে থাকবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি এবং নিখুঁত লক্ষ্যে আঘাত হানার বোমা। এগুলো যুদ্ধবিমানে ব্যবহার করা হবে। মার্কিন কর্মকর্তারা জানান, নতুন এই সহায়তা রাশিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ব্যবহার করা হবে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে আমেরিকার এই সহায়তা ইঙ্গিত দেয় যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে চলেছে। নতুন সহায়তা প্যাকেজে থাকছে ১ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র ও অস্ত্র সরঞ্জাম। গোলাবারুদ ও প্রশিক্ষণও এর অর্ন্তভুক্ত থাকবে।

এদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, নতুন অস্ত্র উৎপাদন বাড়াবে রাশিয়া। এই কর্মসূচির মাধ্যমে আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার মতো শত্রুদের হাত থেকে রাশিয়াকে সুরক্ষা দেওয়া হবে। তবে যুদ্ধের জন্য রাশিয়া কি ধরনের অস্ত্র উৎপাদন করবে তা জানায়নি মস্কো। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নতুন অস্ত্র উৎপাদনের ইঙ্গিত দিয়েছিলেন। এর মধ্যে রাশিয়ার হাইপাইসনিক অস্ত্রও রয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সামরিক সহায়তার আশায় আমেরিকা সফরে জেলেনস্কি

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার