১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এসআইআর শুনানি শেষ: আগামীকাল থেকে শুরু হচ্ছে স্ক্রুটিনি প্রক্রিয়া

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ—এসআইআর (SIR) বা বিশেষ সংশোধন প্রক্রিয়ার শুনানি শেষ হয়েছে। সিইও (CEO) দপ্তর সূত্রে খবর, শুনানির জন্য নির্ধারিত সময় ৭ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৪ ফেব্রুয়ারি করা হলেও, শেষ দিনের আগেই রাজ্যের সব কেন্দ্রে শুনানির কাজ সম্পন্ন হয়ে গিয়েছে।

প্রাথমিক সময়সূচী অনুযায়ী আজ শনিবার শুনানির শেষ দিন হলেও, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়ায় স্বস্তিতে নির্বাচন কমিশন। সিইও দপ্তর জানিয়েছে, আজ আনুষ্ঠানিকভাবে শুনানিকেন্দ্র খোলা থাকলেও, কার্যত সমস্ত নথিপত্র যাচাইয়ের কাজ আগেই শেষ হয়েছে।

আরও পড়ুন: এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

শুনানি প্রক্রিয়া সফলভাবে শেষ হওয়ার পর, আগামীকাল অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে স্ক্রুটিনি বা যাচাইকরণ প্রক্রিয়া। এই প্রক্রিয়া আগামী ৭ দিন ধরে চলবে। এই সময়ে জমা পড়া সমস্ত নথিপত্র, দাবি এবং আপত্তিগুলো সূক্ষ্মভাবে খতিয়ে দেখা হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ক্রুটিনি প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে চূড়ান্ত ভোটার তালিকা নির্ভুল হয়।

আরও পড়ুন: নোটিস হাতে শুনানিতে লাইনে রাজ্যের মন্ত্রী, নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তাজমুল হোসেনের

আরও পড়ুন: স্বাধীনতার আগের বাসিন্দা হয়েও তলব—এসআইআর শুনানিতে ডাকা হল সামিরুল ইসলামকে
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফলে জামায়াত আমিরকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের অভিনন্দন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এসআইআর শুনানি শেষ: আগামীকাল থেকে শুরু হচ্ছে স্ক্রুটিনি প্রক্রিয়া

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার