পুবের কলম, ওয়েবডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে পরাজয়ের পর বিরল সৌহার্দ্য ও রাজনৈতিক পরিপক্কতার নজির স্থাপন করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। বেসরকারি ফলাফল ঘোষণার পরপরই তিনি সরাসরি গিয়ে বিজয়ী প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ব্যারিস্টার নওশাদ জমিরকে উষ্ণ অভিনন্দন জানান।
আরও পড়ুন:
আরও পড়ুন:
নির্বাচনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। ফলে ৮ হাজার ১২০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন নওশাদ জমির।
আরও পড়ুন:
পরাজয় মেনে নিয়ে সারজিস আলম সাংবাদিকদের বলেন, “আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি।
আজকে আমি উনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে এসেছি। আমি মনে করি, প্রতিদ্বন্দ্বীর প্রতি আমাদের ওইটুকু পারস্পরিক শ্রদ্ধা এবং সৎসাহস থাকা উচিত। জনগণ যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এক ভোটেও এগিয়ে রাখে, তবে তাকে সেই রেসপেক্ট আমাদেরও শো করা উচিত।” তিনি আরও বলেন, “সেই জায়গা থেকে আমি নিজেই এসেছি তাকে অভিনন্দন জানাতে এবং তার খুশির মুহূর্তে পাশে থাকতে।”