পুবের কলম ওয়েবডেস্ক: মালদহের কালিয়াচক কাণ্ডে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন-এর নির্দেশে এবার ঘটনার তদন্ত করবে সিবিআই। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। সূত্রের খবর, শুক্রবার (৩ এপ্রিল) সকালেই সিবিআই আধিকারিকরা রাজ্যে পৌঁছে তদন্ত শুরু করবেন।
আরও পড়ুন:
ঘটনার সূত্রপাত বুধবার।
ভোটার তালিকায় নাম বাদ পড়ার অভিযোগে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মালদহের কালিয়াচক এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভ আরও তীব্র আকার নেয়। অভিযোগ, ক্ষুব্ধ জনতা কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসে ভোটার তালিকা সংক্রান্ত কাজে থাকা সাতজন বিচারককে ঘেরাও করে রাখেন। তাঁদের মধ্যে তিনজন মহিলা বিচারকও ছিলেন। প্রায় দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর গভীর রাতে পুলিশি হস্তক্ষেপে তাঁদের উদ্ধার করা হয়।আরও পড়ুন:
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। বিষয়টি পৌঁছে যায় সুপ্রিম কোর্ট-এ। শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল চিঠি দিয়ে পুরো বিষয়টি আদালতের নজরে এনেছেন। এমনকি বিচারকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য কেন্দ্রীয় সংস্থাকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়। সেই নির্দেশ মেনেই শেষ পর্যন্ত সিবিআই তদন্তের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সূত্রের দাবি, বিস্ফোরণের মতো কোনও ঘটনা না থাকায় এনআইএ-কে দায়িত্ব দেওয়া হয়নি।