ইরাকের উত্তরাঞ্চলীয় নিনভে প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) অন্তত ৮ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। বুধবার এক বিবৃতিতে পিএমএফ জানায়, হামলায় আরও ৪ সদস্য আহত হয়েছেন।
আরও পড়ুন:
পিএমএফের নিনভে কমান্ডের দাবি, ইরাকের বিভিন্ন এলাকায় তাদের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। সংগঠনটির অভিযোগ, এটি দেশের সার্বভৌমত্ব ও সরকারি নিরাপত্তা কাঠামোর ওপর সরাসরি আঘাত এবং অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে।
পাশাপাশি ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানানো হয়েছে।আরও পড়ুন:
এদিকে, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। তাদের মুখপত্র আল মাসিরা টিভিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। হুথিদের দাবি, এটি ইরাকি জনগণের বিরুদ্ধে একটি ‘জঘন্য ও কাপুরুষোচিত আগ্রাসন’।