দীর্ঘদিনের অভিযানের পর অবশেষে গ্রেপ্তার হলেন শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা। মঙ্গলবার ঝাড়খণ্ডের পারশনাথ পাহাড় সংলগ্ন জঙ্গল এলাকা থেকে তাঁকে আটক করে যৌথ বাহিনী। তাঁর সঙ্গে আরও দুই মাওবাদী কমান্ডারকেও গ্রেপ্তার করা হয়েছে। মিসির বেসরার মাথার দাম ছিল ১ কোটি টাকা।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই দশকেরও বেশি সময় ধরে নিরাপত্তা বাহিনীর চোখ এড়িয়ে আত্মগোপনে ছিলেন মিসির। গোপন সূত্রে তাঁর অবস্থানের খবর পাওয়ার পর সিআরপিএফ এবং ঝাড়খণ্ড পুলিশের গিরিডি ও ধানবাদ জেলার যৌথ বাহিনী অভিযান চালায়। মঙ্গলবার রাতে ধানবাদ-গিরিডি সীমান্তবর্তী জঙ্গল থেকে পালানোর চেষ্টা করার সময় তিনি ধরা পড়েন।
আরও পড়ুন:
এটি মিসির বেসরার প্রথম গ্রেপ্তার নয়।
২০০৭ সালে ঝাড়খণ্ডে তাঁকে গ্রেপ্তার করা হলেও ২০০৯ সালে বিহারের লখিসরাই আদালতে হাজিরার সময় মাওবাদীদের হামলায় তিনি পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান। তারপর থেকেই তিনি ফের আত্মগোপনে ছিলেন।আরও পড়ুন:
ঝাড়খণ্ড পুলিশের দাবি, গিরিডি জেলার হালরাডিহি গ্রামের বাসিন্দা ৬৬ বছর বয়সী মিসির বেসরা মাওবাদী সংগঠনের পলিটব্যুরোর একমাত্র জীবিত সদস্য। সংগঠনের ভেতরে তিনি ‘ভাস্কর’ ও ‘সাগর’ নামেও পরিচিত ছিলেন। পলিটব্যুরোর অন্যান্য সদস্য হয় নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েছেন, নয়তো বিভিন্ন অভিযানে নিহত হয়েছেন।