পুবের কলম ওয়েব ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রথমবারের মতো সি-ড্রোন ব্যবহার করল। অভিযানটি সফল হয়েছে বলে দাবি আমেরিকার । তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত সোমবার ইরানের একটি সাবমেরিন এবং জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে এই জোরালো হামলা চালানো হয়।
আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম নিশ্চিত করেছে যে, একাধিক আত্মঘাতী সি-ড্রোন ব্যবহার করে ইরানি ঘাঁটিতে সফলভাবে আঘাত হানা সম্ভব হয়েছে। ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বন্দর আব্বাস নৌঘাঁটিতে 'কোরসেয়ার' মডেলের মোট তিনটি সি ড্রোন আছড়ে পড়ে।
এর মাধ্যমেই মার্কিন সেনা যুদ্ধকালীন অভিযানে সি-ড্রোনের প্রথম ব্যবহার করল।আরও পড়ুন:
সেন্টকমের দাবি, এই নিখুঁত সামরিক অভিযানের ফলে বাণিজ্যিক জাহাজগুলির উপর ক্রমাগত আক্রমণ চালানোর যে সক্ষমতা ইরানের ছিল, তা কার্যত ভেঙে পড়েছে। নিজেদের দাবির সপক্ষে এই ড্রোন হামলার একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
আরও পড়ুন:
উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে দীর্ঘদিন ধরেই সামরিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে মার্কিন বাহিনীর সাম্প্রতিক ড্রোন হামলা পরিস্থিতিকে আরও কিছুটা ঘোরালো করে তুলল। তবে সামরিক এই পদক্ষেপের মধ্যেই দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত করার জন্য কূটনৈতিক স্তরে আলোচনাও সমান্তরালভাবে অব্যাহত রয়েছে বলে জানা গিয়েছে।