উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : কাকদ্বীপে ময়নাতদন্ত ও ডিএনএ-তে পরিচয় শনাক্তকরণ শুরু।প্রাকৃতিক দূর্যোগে এবার বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মর্মান্তিক ট্রলার দুর্ঘটনায় উদ্ধার হওয়া ৯ জন মৎস্যজীবীর পচাগলা দেহ সোমবার কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়। একই সঙ্গে মৃতদেহ শনাক্তকরণের কাজ শুরু হয়েছে। দেহগুলির অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় পরিবারের সদস্যদের খালি চোখে শনাক্তকরণের পাশাপাশি ডিএনএ পরীক্ষারও ব্যবস্থা করেছে প্রশাসন।জানা গিয়েছে, গত ২রা জুলাই দীঘার শংকরপুর থেকে 'জয় মা কালী' ট্রলারে ১৫ জন মৎস্যজীবী মাছ ধরতে গভীর সমুদ্রে যান।
৪ জুলাইয়ের পর থেকেই তাঁদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ অনুসন্ধানের পর দক্ষিণ ২৪ পরগনার গোবর্ধনপুর উপকূল থানা সংলগ্ন সমুদ্রসীমায় হেলিকপ্টারের সাহায্যে উল্টে থাকা ট্রলারটির সন্ধান মেলেএর পর সুন্দরবন পুলিশ জেলা, দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন, বনদপ্তর, উপকূল রক্ষী বাহিনী ও অন্যান্য সংস্থার যৌথ উদ্যোগে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়।চারটি ট্রলারের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে সীতারামপুর নদীর ঘাটে নিয়ে আসা হয় এবং সেখান থেকে একে একে উদ্ধার করা হয় ৯ জন মৎস্যজীবীর নিথর দেহ।উদ্ধার অভিযানের প্রতিটি পর্যায়ে উপস্থিত থেকে তদারকি করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা। পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার,এসডিপিও-সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা রবিবার রাতভর অভিযান পরিচালনা করেন।পরে মৃতদেহগুলি ইন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল হয়ে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়।কাকদ্বীপ হাসপাতালে মৃতদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে দেহ শনাক্তকরণের কাজ চলছে।ঘটনাস্থলে যান রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল।হাসপাতাল চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।এদিকে এখনও ৬ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে উপকূল রক্ষী বাহিনী ও যৌথ উদ্ধারকারী দল সমুদ্রে লাগাতার তল্লাশি চালাচ্ছে।এই দুর্ঘটনায় সবচেয়ে মর্মস্পর্শী ঘটনা, ওড়িশার বালেশ্বর জেলার একই পরিবারের তিন ভাই—রবীন্দ্র মাঝি, জয়রাম মাঝি ও জগন্নাথ মাঝি—এখনও নিখোঁজ। দুর্ঘটনার খবর পেয়ে তাঁদের পরিবারের সদস্যরা কাকদ্বীপ হাসপাতালে এসে অপেক্ষা করছেন। গোটা উপকূল জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রশাসনের আশা, চলমান তল্লাশি অভিযানে দ্রুত নিখোঁজদের সন্ধান মিলবে।আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।গভীর সুমুদ্রে উদ্ধার হওয়া ৯ জন মৎস্যজীবির দেহ ময়নাতদন্ত-ডিএনএ শনাক্তকরণ শুরু, রয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী
কাকদ্বীপে ময়নাতদন্ত ও ডিএনএ-তে পরিচয় শনাক্তকরণ শুরু।প্রাকৃতিক দূর্যোগে এবার বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মর্মান্তিক ট্রলার দুর্ঘটনায় উদ্ধার হওয়া ৯ জন মৎস্যজীবীর পচাগলা দেহ সোমবার কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়।
আসলাম হোসেন
প্রকাশিত:
১৩ জুলাই ২০২৬, ১৯:২১
আরও খবর
দুর্যোগে আটকে পড়েছিলেন সুন্দরবনের জঙ্গলে, বন দফতরের সহায়তায় বাড়ি ফিরলেন ২ মৎস্যজীবী, সাহায্যের হাত বাড়াল এপিডিআর
খারাপ আবহাওয়ার জেরে মৎস্যজীবিদের সুমুদ্রে যেতে নিষেধ, সুন্দরবনের উপকুলে চলছে মাইকিং
পিছন থেকে হামলা, বাঘের সঙ্গে লড়াই করে মান্নানকে মৃত্যুর মুখ থেকে ফেরালেন মৎস্যজীবীরা
মিলল না শববাহী গাড়ি, লাশ কাঁধে তুলে নিয়ে গেলেন পরিজনরা, বেহাল দশা সরকারি হাসপাতালে
পাশে পড়ে রয়েছে মদের বোতল, সুভাষগ্রামে ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য
পাশে পড়ে রয়েছে মদের বোতল, সুভাষগ্রামে ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য
মেলেনি সমুদ্রসাথী প্রকল্পের টাকা, নতুন সরকারকে পাশে চেয়ে আবেদন মৎস্যজীবীদের
মেলেনি সমুদ্রসাথী প্রকল্পের টাকা, নতুন সরকারকে পাশে চেয়ে আবেদন মৎস্যজীবীদের
নীল ড্রাম থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ, মিরাট কাণ্ডের ছায়া ভদ্রেশ্বরে
নীল ড্রাম থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ, মিরাট কাণ্ডের ছায়া ভদ্রেশ্বরে
দক্ষিণবঙ্গের ৯টি জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর
দক্ষিণবঙ্গের ৯টি জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর
কমলা সতর্কতা: ফেরি পরিষেবা বন্ধ, সমুদ্রে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের
কমলা সতর্কতা: ফেরি পরিষেবা বন্ধ, সমুদ্রে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের
সর্বাধিক পাঠিত
গরু জবাই সম্পূর্ণ নিষেধাজ্ঞার নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে তামিলনাড়ু সরকার
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ওড়িশা ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
ইউপিতে খামেনির ছবি নিয়ে শোকসভা করায় এফআইআর পুলিশের, হাইকোর্টে শিয়া সম্প্রদায়
গণপিটুনির মামলায় রায়ের পর হুমকি, বিচারক তাবাসসুম খানের নিরাপত্তা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
"আদালত কেবল নীরব দর্শক হয়ে থাকতে পারে না": আন্তর্জাতিক মঞ্চে দেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে বার্তা প্রধান বিচারপতির
"আদালত কেবল নীরব দর্শক হয়ে থাকতে পারে না": আন্তর্জাতিক মঞ্চে দেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে বার্তা প্রধান বিচারপতির
অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট, ভুল সংশোধনে পোর্টালে আসছে 'এডিট' অপশন
অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট, ভুল সংশোধনে পোর্টালে আসছে 'এডিট' অপশন
আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বিহারে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ, অভিনেতার কুশপুত্তলিকা দাহ
আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বিহারে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ, অভিনেতার কুশপুত্তলিকা দাহ
শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, কীভাবে সংরক্ষণ করা হয়েছিল দেহ?
শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, কীভাবে সংরক্ষণ করা হয়েছিল দেহ?
ডিম ছোড়া রুখতে কী পদক্ষেপ, রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল হাইকোর্ট