ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন শেষ লগ্নে। শিরোপা জয়ের লড়াইয়ে টিকে আছে মাত্র চার দল—আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স। সেমিফাইনালকে সামনে রেখে সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের পূর্বাভাস প্রকাশ করেছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার।
আরও পড়ুন:
বিশ্বকাপ শুরুর আগেই শেষ চারে এই চার দলের জায়গা হবে বলে পূর্বাভাস দিয়েছিল অপটা। এবার ২৫ হাজার সম্ভাব্য ম্যাচের ফলাফল বিশ্লেষণ করে তারা জানিয়েছে, শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স।
আরও পড়ুন:
অপটার হিসাব অনুযায়ী, বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি ফরাসিদের—৩৪ শতাংশ।
পাশাপাশি সেমিফাইনালে স্পেনকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার সম্ভাবনা ধরা হয়েছে ৫৭.৭ শতাংশ।আরও পড়ুন:
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে দিদিয়ের দেশমের দল। আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। তিনি লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করেছেন। অন্যদিকে উসমান ডেম্বেলের ঝুলিতেও রয়েছে ৫ গোল। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে জয়েও গোল করেন এই দুই তারকা।
আরও পড়ুন:
শিরোপার অন্যতম দাবিদার স্পেনও রয়েছে দুর্দান্ত ফর্মে। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে হারের পর থেকে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রয়েছে লা রোহা। এই সময়ে তারা জিতেছে ২৭টি ম্যাচ এবং ড্র করেছে ৯টি—যা স্পেনের ইতিহাসে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড।
আরও পড়ুন:
অপটার পূর্বাভাসে স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ, আর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২৩.৪ শতাংশ। অর্থাৎ, সুপার কম্পিউটারের বিশ্লেষণ বলছে, ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ী দলই শিরোপা জয়ের সবচেয়ে শক্তিশালী দাবিদার।
আরও পড়ুন:
শিরোপার সম্ভাবনায় তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড।
থ্রি লায়ন্সদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২১.৯ শতাংশ। তবে সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯ শতাংশ বলে মনে করছে অপটা।আরও পড়ুন:
অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা চার দলের মধ্যে সবচেয়ে কম। সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, লিওনেল মেসিদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ২০.৬ শতাংশ।
আরও পড়ুন:
তবে ফুটবল অনিশ্চয়তার খেলা। পরিসংখ্যান একদিকে থাকলেও শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই ঠিক করে দেবে, ২০২৬ বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে।