বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হয়েছে মিশরকে। ম্যাচের শেষ ১৩ মিনিট ১৫ সেকেন্ডে টানা তিন গোল হজম করে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ভেঙে যায় আফ্রিকার দলটির।

ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি মিশরের ফুটবলার মোস্তফা জিকো। অশ্রুসিক্ত চোখে তিনি ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন।

প্রতিক্রিয়ায় জিকো বলেন, “রেফারি অন্যায় করেছেন, অন্যায় করেছেন। তিনি একদমই নিরপেক্ষ ছিলেন না।”

তিনি আরও বলেন, “তিনি একজন জালিম। এটা সবার কাছেই পরিষ্কার যে তিনি আমাদের প্রতি অবিচার করেছেন।

ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছেন। একটি দলের দীর্ঘদিনের পরিশ্রম তিনি মুহূর্তের মধ্যে নষ্ট করে দিলেন।”

ম্যাচে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল মিশর। দ্বিতীয়ার্ধে তারা আরও একটি গোল করলেও ভিএআর পর্যালোচনার পর ফাউলের কারণে সেটি বাতিল করা হয়। এরপর শেষ মুহূর্তে আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচের মোড় ঘুরে যায় এবং কোয়ার্টার ফাইনালে উঠে যায় আলবিসেলেস্তেরা।