২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়েই শেষ হলো আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। দীর্ঘদিন জাতীয় দলের রক্ষণভাগের অন্যতম ভরসা থাকা এই ফুটবলার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন:
বর্তমানে রিভার প্লেটের হয়ে খেলা ৩৮ বছর বয়সী ওতামেন্দি বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় অবসরের সিদ্ধান্ত জানান।
আরও পড়ুন:
বিদায়ী বার্তায় তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখতাম। ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে, তবে দেশের হয়ে খেলাই ছিল সবচেয়ে বড় সম্মান।
’আরও পড়ুন:
বিশ্বকাপ ফাইনালে হার প্রসঙ্গে ওতামেন্দি বলেন, ‘নিয়তি হয়তো চেয়েছিল আমার শেষ ম্যাচটি হোক একটি বিশ্বকাপ ফাইনাল। ফল আমাদের প্রত্যাশামতো হয়নি, কিন্তু আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। কারণ এই দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে এবং আমিও আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি।’
আরও পড়ুন:
সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় সংগীত বাজলে আপনারা আমাদের অনুভব করিয়েছেন, আমরা শুধু ১১ জন খেলোয়াড় নই, বরং একই স্বপ্ন বহন করা লাখো মানুষের প্রতিনিধি।’
আরও পড়ুন:
এর আগেই ওতামেন্দি জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে জাতীয় দলের হয়ে তাঁর শেষ টুর্নামেন্ট।
ফাইনালের কয়েক দিনের মধ্যেই সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন তিনি।আরও পড়ুন:
আর্জেন্টিনার জার্সিতে ওতামেন্দির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল অসাধারণ। ১৩৯টি ম্যাচে তিনি ৮টি গোল করেছেন। খেলেছেন চারটি বিশ্বকাপ—২০১০, ২০১৮, ২০২২ ও ২০২৬। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের স্বাদ পান, আর ২০২৬ বিশ্বকাপে দলকে রানার্স-আপ হতে সহায়তা করেন। এছাড়া ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমা জয়ী আর্জেন্টিনা দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
আরও পড়ুন:
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করা নিকোলাস ওতামেন্দির বিদায়ে জাতীয় দলের একটি গৌরবময় অধ্যায়ের অবসান ঘটল।