ছাত্র আন্দোলন ও প্রশ্নপত্র ফাঁসের বিতর্কে এবার মুখ খুললেন বলিউড অভিনেতা সলমন খান। তিনি জানান, শিক্ষার্থীদের দাবির প্রতি তাঁর সমর্থন রয়েছে এবং আন্দোলনকে রাজনৈতিক রং না দিয়ে শিক্ষাব্যবস্থার উন্নয়নের দৃষ্টিতে দেখা উচিত।
আরও পড়ুন:
ইনস্টাগ্রামে নিজের ছাত্রজীবনের একটি ছবি শেয়ার করে সলমন লেখেন, আন্দোলনটি শুরু থেকেই শান্তিপূর্ণ ছিল। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠায় তিনি দুঃখ প্রকাশ করেন।
আহত ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনাও জানান অভিনেতা।আরও পড়ুন:
প্রশ্নপত্র ফাঁসকে অত্যন্ত গুরুতর সমস্যা উল্লেখ করে সলমন বলেন, উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে দেশের ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ হওয়া এবং অভিভাবকদের তাঁদের পাশে দাঁড়ানো ইতিবাচক বার্তা বহন করে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি নিষ্ঠা, ভবিষ্যৎ গড়ার সংকল্প এবং শিক্ষিত ভারত গড়ার স্বপ্নকে তিনি প্রশংসা করেন।
আরও পড়ুন:
তিনি আরও লেখেন, শান্তিপূর্ণ প্রতিবাদের পথ বেছে নেওয়া ছাত্রছাত্রীদের সাহস ও দৃঢ়তা অনুপ্রেরণাদায়ক।
তাঁর মতে, শিক্ষার প্রতি নতুন প্রজন্মের এই আগ্রহই ভবিষ্যতে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।আরও পড়ুন:
পোস্টে সলমন স্পষ্টভাবে বলেন, এই ইস্যুকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। এটি শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার বিষয় হিসেবেই দেখা উচিত। তিনি আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নেবে, যা শেষ পর্যন্ত সবার জন্যই উপকারী হবে।
আরও পড়ুন:
পোস্টের শেষাংশে অভিনেতা বলেন, শিক্ষা যেন আগামী দিনে ভারতের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে এবং এমন এক পরিবেশ তৈরি হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য ভারতে আসতে আগ্রহী হবে। তাঁর এই বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বহু অনুরাগী তা সমর্থন করেছেন।