পুবের কলম ওয়েব ডেস্ক: বাংলা ভাষার প্রসার এবং সম্মান বৃদ্ধিতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে কাজকর্মের ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। সোমবার বিধানসভার অধিবেশনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের সরকারি কাজে বাংলাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছিলেন। এদিন বিধানসভায় সেই চিঠির কথা উল্লেখ করেই এই নতুন নিয়ম কার্যকরের কথা জানানো হয়।
আরও পড়ুন:
সোমবার বেলা ১১টায় বিধানসভার অধিবেশন শুরু হতেই মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর লেখা সেই চিঠিটি পড়ে শোনান। তিনি জানান, সরকারি নির্দেশিকা, চিঠিপত্র এবং থানার যাবতীয় কাজ যাতে সম্পূর্ণভাবে বাংলায় করা যায়, তার জন্য আগামী দেড় মাস প্রস্তুতির সময় নেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় অনুবাদের কাজ শেষ করবে সরকার। এর আগে রবিবার হাওড়ার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, তিনি বিধানসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠিটি প্রকাশ্যে আনবেন। সেই কথা রেখেই এদিন তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজ্যে সরকারি কাজের পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের মধ্যে যোগাযোগের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হচ্ছে। চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ছিল, কেন্দ্র-রাজ্য যোগাযোগের ক্ষেত্রে বিদেশি ভাষা ইংরেজির পরিবর্তে হিন্দি ব্যবহারের ওপর জোর দেওয়া হোক। সেই পরামর্শ মেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখন থেকে কেন্দ্রের কাছে পাঠানো সমস্ত চিঠিপত্র ইংরেজির বদলে হিন্দিতে লেখা হবে। প্রয়োজনে কেন্দ্রীয় রাজভাষা বিভাগের বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করার কথাও বলা হয়েছে। সরকারের এই নতুন সিদ্ধান্তকে বিধানসভায় উপস্থিত সকলেই সাধুবাদ জানিয়েছেন।