পুবের কলম প্রতিবেদক, কলকাতা: হকারের সংবিধান প্রদত্ত জীবনের দাবী নিয়ে শিয়ালদহ পূর্ব শাখার ডি.আর.এম এর নিকট স্মারক লিপি জমা করলো এপিডিআর-এর প্রতিনিধি দল। মঙ্গলবার বিকেল ৩ টের সময় এই স্মারক লিপি গ্রহন করেন ডেপুটি ডিআরএম রাজেশ কুমার। কোনো আশ্বাস দিতে না পারলেও প্রতিনিধিদের কথা রাজেশ কুমার আন্তরিক ভাবে মনোযোগের সাথে শোনেন বলে জানান এপিডিআর-এর প্রতিনিধি দলের সদস্য তুফান চক্রবর্তী। উল্লেখ্য, সম্প্রতি গত জুন মাসে ২৮ তারিখে রেল হকার কার্তিক সাউ আত্মহত্যা করন।
প্রতিনিধি দল এই মর্মান্তিক ঘটনা তাঁর নজরে আনেন। ট্রেন এ হকারি বন্ধ হওয়ার আশঙ্কা থেকে তার এই আত্মহত্যা। ট্রেন এ হকারীর রোজগার থেকে তার স্ত্রী লক্ষ্মী সাউ এর ক্যান্সার চিকিৎসা করাতেন।আরও পড়ুন:
সম্প্রতি ট্রেনে হকারি করার জন্য আরপিএফ ২০০০ টাকা ফাইন হিসাবে নেয় কার্তিক সাউ এর থেকে।
কার্তিক সাউ এর মৃত্যুতে গোটা পরিবারটাই আর্থিক সংকটের মধ্যে বলে জানান প্রয়াত কার্তিক সাউ এর স্ত্রী লক্ষ্মী সাউ। এমত অবস্থায় গোটা বিষয়টা মানবিকতার সথে দেখার জন্য আবেদন করে ক্ষতিপূরণের আর্জি জানান এপিডিআর। এই মৃত্যু কেবল মৃত্যু না সংবিধান প্রদত্ত জীবনের অধিকার হরণ বলে প্রশ্ন নৈহাটি, ভাটপাড়া মানবাধীকার সংগঠন এপিডিআর-এর সম্পাদক দেবাশীষ পালের। এ দিন প্রতিনিধি দলের পক্ষ থেকে ছিলেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তুফান চক্রবর্তী, সোমনাথ বসু, আইনজীবী বিজয়া চন্দ্র, এবং প্রয়াত কার্তিক সাউ এর স্ত্রী লক্ষ্মী সাউ ও পুত্রবধূ প্রিয়াঙ্কা সাউ।