পুবের কলম ওয়েবডেস্ক: ২৫ জুন, বুধবার ৫৪ বছরে পা দিল এপিডিআর তথা গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি। এই উপলক্ষে কলেজ স্ট্রিটের বিদ্যাসাগর মূর্তির সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। পাশাপাশি চলে পোস্টার প্রদর্শনী, গান ও নাচ। এছাড়া একটি পথ সভারও আয়োজন করা হয়। আলোচনায় বক্তব্য রাখেন কুশল দেবনাথ।
আরও পড়ুন:
[caption id="attachment_144684" align="alignnone" width="1600"]
ছবি সন্দীপ সাহা[/caption]
এপিডিআরের তরফে বক্তব্য রাখেন জয়গোপাল দে। এপিডিআরে ভ্রাতৃপ্রতিম সংগঠন বন্দি মুক্তি কমিটির সদস্যরাও তাঁদের বক্তব্য পেশ করেন।
আরও পড়ুন:
[caption id="attachment_144683" align="alignnone" width="1600"]
ছবি সন্দীপ সাহা[/caption]
রাষ্ট্রীয় নিপীড়নের জাঁতাকলে বর্তমানে নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ও মানবিক অধিকার ভূলন্ঠিত। সে নিয়ে বারাবর এপিডিআর সোচ্চার এবং প্রতিবাদী অবস্থানে রয়েছে।
আরও পড়ুন:
[caption id="attachment_144685" align="alignnone" width="1600"]
ছবি সন্দীপ সাহা[/caption]
আজকের সভা থেকে সেই দাবিকে আর বলিষ্ঠভাবে উচ্চারণ করা হয়।
বক্তাদের ভাষণে বার বার উঠে আসে আস্ফা, ইউপিএ-এর মতো রাষ্ট্রীয় কালা আইনের প্রসঙ্গ। এই সকল আইন বাতিলের দাবি তোলা হয় আজকে সভা থেকে। এছাড়া রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিও এদিন তোলা হয়। দেশের সংখ্যালঘু এবং আদিবাসী সমাজের উপর ধারাবাহিক আক্রমণ ও নিপীড়ন অবিলম্বে বন্ধ করার দাবিও জানানো হয়।আরও পড়ুন:
[caption id="attachment_144686" align="alignnone" width="1407"]
ছবি সন্দীপ সাহা[/caption]
ফিলিস্তিনিতে ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তারও তীব্র নিন্দা এদিন জানানো হয়। মার্কিন সাম্রাজ্যবাদ মধ্যপ্রাচ্যে যে থাবা বসাতে চাইছে তা নিয়েও এদিন সোচ্চার হয় এপিডিআর।
আরও পড়ুন:
[caption id="attachment_144687" align="alignnone" width="1600"]
ছবি সন্দীপ সাহা[/caption]