পুবের কলম ওয়েব ডেস্কঃ অফলাইনে অন্নপূর্ণা যোজনার আবেদন শুরু হয়েছে আগেই। এবার অনলাইনেও করা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন। পোর্টাল খুলে যাওয়ায় শুক্রবার রাত থেকেই অনলাইনে আবেদন করা যাচ্ছে । এর জন্য কোন ওয়েবসাইটে যেতে হবে এবং কীভাবে আবেদন করবেন তা বিস্তারিত জেনে নিন।
আরও পড়ুন:
প্রথমেই https://socialregistry.wb.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এরপর তাতে দুটি ভাগ দেখা যাবে একটি হল Citizen/Family Login এবং অন্যটি Department Officer Login। যেহেতু আপনি নাগরিক তাই অন্নপূর্ণা যোজনা জন্য আবেদন করতে হলে প্রথম অপশনে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরেই প্রথমে জেলাভিত্তিক অপশন দেওয়া থাকবে।
আপনি যে জেলার বাসিন্দা সেই জেলা সিলেক্ট করবেন এবং তার ঠিক নিচেই আপনার মোবাইল নম্বর দেবেন। নিচে দিতে হবে ক্যাপচা, এরপর মোবাইলে ছয় সংখ্যার একটি ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর ভেরিফাই এবং কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে খুলে যাবে আবেদনের মূল ফর্ম। আবেদনের জন্য ভোটার কার্ড অর্থাৎ এপিক নম্বর বাধ্যতামূলক। তবে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে তারা যদি ট্রাইবুনালে আবেদন করেন সেই তথ্য দিতে হবে।আরও পড়ুন:
কি কি ডকুমেন্ট দিতে হবে?
আরও পড়ুন:
এর জন্য দিতে হবে আধার কার্ড, ভোটার কার্্ রেশন কার্ড, আধারের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর।
এছাড়াও আয়ের প্রমাণ, পাসপোর্ট সাইজের রঙিন ফটো সহ একাধিক তথ্য ফর্মে দিতে হবে। যে সমস্ত তথ্য দিতে হবে তার মধ্যে রয়েছে পরিবারের সকল সদস্যদের আধার কার্ড নম্বর। বাড়ির সদস্যের মোবাইল নম্বর, এপিক নম্ব্ পরিবারের সকল সদস্যের জন্ম তারিখ, ডিজিটাল রেশন কার্ড নম্বর যদি থাকে তা দেওয়ার পাশাপাশি কার্ডটি কি ধরনের সেটা জানাতে হবে। পরিবারের প্রধান ও প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্কের বিস্তারিত তথ্যও দিতে হবে। আর যদি পরিবারের নিজস্ব জমি থাকে তাহলে মোট জমির পরিমাণ কত? তিন বা তার বেশি পাকা ঘর আছে কিনা, জমির রেকর্ড, মিউটেশনের তথ্য ইত্যাদি দিতে হবে। এছাড়া, পরিবারের কারও চার চাকার গাড়ি থাকলে তার রেজিস্ট্রেশন নম্বর, গাড়ির মডেল জানাতে হবে। এছাড়াও কোনো স্বাস্থ্যবীমা থাকলে সেই সংক্রান্ত তথ্য দিতে হবে। পাশাপাশি প্যান কার্ড, জি এস টি এবং আয় নিয়ে তথ্য জানাতে হবে। যদি কেউ আয়কর দিয়ে থাকেন তা জানাতে হবে। প্রত্যেক সদস্যের পেশা জানাতে হবে। ২০২৬ সালের এসআইআর সংক্রান্ত মামলা থাকলে তার তথ্য দিতে হবে।আরও পড়ুন:
অর্থাৎ অফলাইনে ক্ষেত্রে যে সমস্ত তথ্য লাগছে অনলাইনেও সেই একই তথ্য দিতে হবে। প্রসঙ্গত, গত বুধবার থেকে অন্নপূর্ণা যোজনা প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে বহু মহিলা এর সুবিধা পেয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছেন প্রথম দফায় ২৮ লাখের বেশি মহিলাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে অন্নপূর্ণার তিন হাজার টাকা করে পাঠানো হবে। আর অনলাইন-অফলাইন আবেদন প্রক্রিয়া চলবে ৯০ দিন। এর মধ্যে আবেদন করতে হবে, না করলে লক্ষ্মী ভান্ডারের প্রকল্পও বন্ধ হয়ে যাবে।