পুবের কলম ওয়েবডেস্কঃ  ২০০ বছরের পুরাতন গাছ। শুনতে অবাক লাগলেও ২০০ বছরের পুরাতন এই কাঁঠাল গাছ প্রতিবছর ২০০ টিরও বেশি কাঁঠাল দেয়। তার থেকে বেশি হলেও কম একদম নয়। দীর্ঘদিন ধরে এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রয়েছে তামিলনাড়ুর পানরুটি এলাকার মালিগামপাট্টু গ্রাম।

এই অবাক করা গাছ ২০০ বছর ধরে আক্ষরিক অর্থে ইতিহাসের শরিকে পরিণত হয়েছে। বহু দূর দুরান্ত থেকেও মানুষজন আসে মালিগামপাট্টু গ্রামের এই কাঁঠাল গাছকে চাক্ষুষ করতে।

২০০ বছরের পুরাতন কাঁঠাল গাছ , জিআই স্বীকৃতির আবেদন জানলেন স্থানীয় কৃষকরা সংবাদ সংস্থা সূত্রে খবর, তামিলনাড়ুর পানরুটিকে সাধারণত কাঁঠালের স্বর্গরাজ্য বলা হয়। প্রতিবছর ৮০০ হেক্টর জমিতে এই চাষ করা হয়।

এমনকি প্রত্যেক বছর ৪৫ -৫০ হাজার মেট্রিক টন কাঁঠাল উৎপন্ন হয় শুধু পানরুটি থেকে। এবং প্রতি মরসুমে ২০০ টির মত কাঁঠাল হয়। এই গুলির ওজন কম করে হলেও ৩ থেকে ১২ কেজির মধ্যে হয়। এই কাঁঠালের স্বাদ এতটাই সুন্দর যে বিদেশেও এর রফতানি হয়।
আর উৎপন্ন হওয়া কাঁঠালের বেশিরভাগ অংশই বিক্রি হয়ে যায়। নষ্ট হয়না বললেই চলে।

২০০ বছরের পুরাতন কাঁঠাল গাছ , জিআই স্বীকৃতির আবেদন জানলেন স্থানীয় কৃষকরা সম্প্রতি, মাদ্রাজ হাইকোর্টের সরকারি আইনজীবী পি সঞ্জয় গান্ধী পানরুটির এই কাঁঠালের জিআই স্বীকৃতির জন্য কৃষকদের পক্ষ থেকে আদালতে আবেদন করেছেন। তিনি আরও বলেন এই কাঁঠালের কোয়া গুলি লম্বা, মিষ্টি ,ঘন শাঁসযুক্ত। এত ভালো কোয়া সাধারণত দেখা যায়না।তবে তার আবেদনের ভিত্তিতে আদালত এই কাঁঠালকে জিআই স্বীকৃতি দেবে কিনা তার অপেক্ষায় দিন গুনছে পানরুটির সাধারণ মানুষ।