পুবের কলম ওয়েবডেস্কঃ ভোটার তালিকায় নাম তোলার নিয়মে বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন।এবার আর ১৮ বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ১৭ বছর বয়সেই ভোটার কার্ডের জন্য আগাম আবেদন করতে পারবে একজন ভারতীয় নাগরিক।বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশন এই নির্দেশিকা জারি করেছে। এই বিজ্ঞপ্তিতে আরও জানানও হয়েছে, প্রতি বছরের ১ জানুয়ারিতে ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার প্রয়োজনীয় মানদণ্ডের জন্য অপেক্ষা করতে হবে না।
নতুন প্রকাশিত হওয়া নির্দেশিকা অনুযায়ী,যুবক-যুবতীদের নাম নথিভুক্তকরণের জন্য রাজ্যগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে কমিশনের তরফ থেকে।আরও পড়ুন:
প্রসঙ্গতও, ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিকদের ভোট দেওয়ার ন্যূনতম বয়স ১৮ বছর।এখন “১৭ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আগাম আবেদন করতে পারবে।”কমিশন জানিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার শ্রী অনুপ চন্দ্র পান্ডের নেতৃত্বে কমিশন সমস্ত রাজ্যের সিইও/ইআরও/এইআরও দের এই নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য,গত বছরই সংসদের দু’ই কক্ষেই পাস হয়েছে নির্বাচনী আইন (সংশোধনী) বিল।
এই বিলের মাধ্যমে কয়েকটি নির্বাচনী সংস্কার বাস্তবায়নের জন্য ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন (Representation of People’s Act, 1950), ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনে (Representation of People’s Act, 1951) সংশোধনী আনা হয়েছিল।নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কারগুলির মধ্যে রয়েছে ১৮ বছর বা তার বেশি বয়সিদের জন্য বছরে চারবার ভোটার তালিকায় নাম তোলার সুবিধা।আরও পড়ুন:
কমিশন এই বিষয়ে জানিয়েছে, শুধুমাত্র একটি কাট-অফ তারিখের কারণে ২ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হচ্ছে, তারা ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করতে পারছে না।নাম তুলতে গেলে তাদের আরও এক বছর অপেক্ষা করতে হচ্ছিল। সেই জন্য সব দিকে বিচার করে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে এই বড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।