পুবের কলম ওয়েব ডেস্কঃ সদ্য সমাপ্ত হয়েছে বাংলা সহ ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্ছলের বিধানসভা নির্বাচন। এই নির্বাচন ঘিরে রাজ্যগুলিতে কড়া নিরাপত্তা মোতায়েন করেছিল কমিশন। ভোটের আগে এই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নকল টাকা উদ্ধারের পাশাপাশি মদ, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য বেআইনি সামগ্রী উদ্ধার করা হয়েছে। ভোট মিটতেই এবার সেই সমস্ত বাজেয়াপ্ত সামগ্রীর পরিমাণ জানালো নির্বাচন কমিশন।
আরও পড়ুন:
কমিশনের তথ্য অনুযায়ী, এই সমস্ত জায়গা থেকে বেআইনি সামগ্রী উদ্ধারের ঘটনায় সবচেয়ে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। সব মিলিয়ে বাজেয়াপ্ত সামগ্রীর মুল্য হল ১৪৪৪ কোটি টাকা। কমিশন জানাচ্ছে, এই পরিমাণ ২০২১ সালের তুলনায় ৪০.১৪ শতাংশ বেশি অর্থাৎ প্রায় দ্বিগুণের কাছাকাছি। এর মধ্যে এরাজ্য থেকে শুধু মদ বাজেয়াপ্ত হয়েছে ১৫১.৮৬ কোটি টাকার।
আর এর পরিমাণ হল ৫৮ লক্ষ লিটার। শুধু মদ নয়, মাদক উদ্ধারের পরিমাণও চমকে দেওয়ার মতো। শুধু বাংলা থেকেই ১৩০.২৮ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। এছাড়াও, প্রায় ৩১ কোটি নগদ, ৬৯ কোটি টাকার সোনা-সহ মূল্যবান ধাতু এবং শাড়ি, টিভি, ফ্রিজের মতো ১৯০ কোটি টাকার জিনিস বাজেয়াপ্ত করে কমিশন।আরও পড়ুন:
এদিকে, তামিলনাড়ুতে ১০৫.২২ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করেছে কমিশন। এর পাশাপাশি সেখানে ১৬৫.৮৬ কোটি টাকা মূল্যের সোনা-রুপোর মতো মূল্যবান ধাতু বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে পাঁচ রাজ্য ও পুদুচেরি থেকে মোট বাজেয়াপ্ত হওয়া বেআইনি নগদের পরিমাণ হল ১৫৫ কোটি টাকা। আর ঈই সব রাজ্য মিলিয়ে বাজেয়াপ্ত হয়েছে ৭০ লক্ষ লিটার।
আরও পড়ুন:
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, স্বচ্ছ নির্বাচনের জন্য এবার বিশেষভাবে নজর রাখা হয়েছিল রাজনৈতিক দলগুলির ওপর, নেতাদের ওপর এবং তাদের ব্যাঙ্কে লেনদেনের ওপর। যার ফলে বেআইনি লেনদেন এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের।