পুবের কলম ওয়েব ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বৈঠকে বসছে বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-এর শিবির। তাঁদের সঙ্গে এই বৈঠকে থাকবেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই উদ্দেশ্যে ৯ বিধায়কের সঙ্গে নিয়ে আজই দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
আসল ও নকল তৃণমূল নিয়ে আগামীকালের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এদিনে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়া সময় ঋতব্রত বলেন, "আসল না নকল আমরা জানি না, আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।
তিনি জানান, তাঁদের বক্তব্য নির্বাচন কমিশনের সামনে জানানো হবে। ১০ জনের প্রতিনিধি দল এই বৈঠকে থাকছে। কারা কারা বৈঠকে যোগ দিচ্ছেন তা পরবর্তীতে জানানো হবে। ঋতব্রত আরও জানান, কমিশনের সঙ্গে দেখা করার বিষয়ে আগেই অনুরোধ জানানো হয়েছিল। আজ সেই অনুমতি মিলতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাঁরা। জানা যায়, এর আগে ২২ জুন বিশেষ অধিবেশন ডেকেছিল ঋতব্রত গোষ্ঠী। তার পর নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছিল তাঁদের তরফে। তাতে আজ বৈঠকের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।আরও পড়ুন:
উল্লেখ্য, ২৬-এর বিধানসভা নির্বাচনের পরাজয়ের পরেই তৃণমূলের ভাঙন প্রকাশ্যে চলে আসে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে একটা গোষ্ঠী নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে আসছে।
ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছে ঋতব্রত শিবির। দলের কর্মসমিতির বৈঠকে নতুন কমিটি গঠন করেছে। এদিকে কালীঘাট তৃণমূলও নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে। তারা জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ই হলেন দলের চেয়ারপার্সন। দলের নতুন কমিটির সদস্যদের নামও আলাদা করে জমা দিয়েছে কালীঘাট তৃণমূল। ফলে আগামীদিনে পরিস্থিতি কোন দিকে মোড় সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।