পুবের কলম ওয়েবডেস্কঃ ইসরাইলে বিশ্বের অন্যতম প্রাচীন একটি মসজিদের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। রাহাতের নাকাব মরু শহরে মসজিদটির অবস্থান। মসজিদটি ১২০০ বছরের পুরনো।
আরও পড়ুন:

এখন কেবল সামান্য কিছু অংশ রয়েছে।
রাহাতে নতুন একটি এলাকা নির্মাণের সময় এর সন্ধান পাওয়া যায়। মসজিদটির অবশিষ্ট অংশ দেখে বোঝা যাচ্ছে, এটি মক্কার দিকে মুখ করা একটি বর্গাকার কক্ষ।আরও পড়ুন:

এর দক্ষিণ দিকের দেয়ালে অর্ধ বৃত্তাকার কুলুঙ্গি রয়েছে। এতে বোঝা যাচ্ছে এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হতো।
মসজিদটির পাশে একটি বিলাসবহুল ভবনও আবিষ্কৃত হয়েছে। এতে থাকা মূল্যবান বাসন-কোসন ও কাচের সামগ্রী দেখে বোঝা যাচ্ছে, এখানকার অধিবাসীরা কত সম্পদশালী ছিলেন। এখানেও একটি মসজিদ ছিল।আরও পড়ুন:

এটি সপ্তম থেকে অষ্টম শতকের হতে পারে। রাহাতের মসজিদটি সংরক্ষণ করা হবে। এটিকে ঐতিহাসিক স্থাপনা বা সক্রিয় মসজিদ হিসেবেও রক্ষা করা হতে পারে।