উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: এবার তোলাবাজির সুনির্দিষ্ট অভিযোগে পুলিশের জালে ধরা পড়লেন রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায় ওরফে মনু। বুধবার গভীর রাতে গড়িয়া সংলগ্ন বাইপাস এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারি পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে বিভাস মুখোপাধ্যায়কে তার নিজ বাড়ি ও অফিসে নিয়ে যাওয়া হয়। এই সময় সেখানে উপস্থিত ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান।
অভিযুক্তের বিরুদ্ধে চোর চোর স্লোগান তোলার পাশাপাশি তাকে লক্ষ্য করে ডিম ও জুতো ছোঁড়া হয় বলেও অভিযোগ উঠেছে।আরও পড়ুন:
ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন এলাকায় জোরপূর্বক টাকা তোলার একাধিক অভিযোগ ছিল বিভাস মুখোপাধ্যায় এর বিরুদ্ধে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এই সংক্রান্ত অভিযোগ থানায় জমা পড়তেই পুলিশ তদন্তে নামে এবং শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, সরকার বদলের পর এই নিয়ে রাজপুর-সোনারপুর পুরসভার মোট তিনজন কাউন্সিলর গ্রেফতার হলেন।আরও পড়ুন:
একই রাতে পুলিশের জালে ধরা পড়েছেন বিভাস মুখোপাধ্যায় এর ঘনিষ্ঠ সহযোগী পাপাই। অভিযোগ রয়েছে যে, পাপাইয়ের মাধ্যমেই বিভিন্ন জায়গা থেকে তোলাবাজির টাকা সংগ্রহ করা হতো। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরও চাঞ্চল্যকর তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। গ্রেফতারের পর শুক্রবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।