উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: প্রতিবেশি এক মহিলাকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে জয়নগরে মনিরুল খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জয়নগর থানার উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের গোলাবাটি এলাকায় এই ঘটনাটি ঘটেছে, যা নিয়ে স্থানীয় স্তরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
অভিযোগ রয়েছে যে, ওই এলাকার বাসিন্দা মনিরুল খান তার প্রতিবেশি এক মহিলাকে দীর্ঘ দিন ধরেই কটুক্তি করছিলেন।
এছাড়া তার বিরুদ্ধে অশ্লীল ভাষায় গালিগালাজ ও কুরুচিপূর্ণ আচরণের অভিযোগও ওঠে। এই বিষয়ে ভুক্তভোগী মহিলার অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার পুলিশ তদন্তে নামে এবং রবিবার রাতে গোলাবাটির বাড়ি থেকে মনিরুল খানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।আরও পড়ুন:
পুলিশি জিজ্ঞাসাবাদের পর সোমবার ধৃত মনিরুল খানকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া এখন আদালতের বিচারাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।