দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার জন্য আবেদন করেও যাঁরা এখনও সরকারি সহায়তা পাননি, তাঁদের জন্য সুখবর দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই বকেয়া থাকা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা প্রদান শুরু হবে।
আরও পড়ুন:
মঙ্গলবার হাওড়ার উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের জোয়ারগড়ি এলাকায় ১০০ দিনের কাজের প্রকল্পের সূচনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করেন মন্ত্রী। তাঁর এই আশ্বাসে বহু উপভোক্তার মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যে এক কোটিরও বেশি মানুষ বার্ধক্য ভাতার সুবিধা পান।
আরও পড়ুন:
বার্ধক্য ও বিধবা ভাতা মূলত কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের আওতায় এবং রাজ্য সরকারের সমাজকল্যাণ দপ্তরের মাধ্যমে প্রদান করা হয়। পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরও এই প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও পড়ুন:
দিলীপ ঘোষের এই ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তের অপেক্ষারত উপভোক্তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এখন দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে কবে থেকে ভাতা প্রদান শুরু হয়, সেদিকেই নজর সবার।