পুবের কলম ওয়েব ডেস্কঃ শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এ বার প্রতিযোগিতার আয়োজক তিনটি দেশ। আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে মেক্সিকো। ‘বিশ্বকাপ জ্বরে’ আক্রান্ত হয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিল মেক্সিকো সরকার।

 

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ উপলক্ষে বিপুল সংখ্যক দর্শক এবং পর্যটক শহরে ঢুকবেন। সেই কথা মাথায় রেখে মেক্সিকোর প্রধাণমন্ত্রী ক্লদিয়া শিনবাউম নির্দেশ দিয়েছেন, উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে থাকা সকল সরকারি কর্মাচারীকে বাড়ি থেকে কাজ করতে হবে। বেসরকারি সংস্থাগুলিকেও সরকার অনুরোধ করেছে, যাতে কর্মীরা ওই দিন বাড়ি থেকে কাজ করেন। একই সঙ্গে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের ধারণ, এই পদক্ষেপ কার্যকর হলে রাস্তায় যানবাহনের সংখ্যা অনেকটা কমবে।

ফলে দর্শক, পর্যটন এবং বিশ্বকাপ সংশ্লিষ্ট কর্মীদের যাতায়াত সহজ হবে। তবে স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিকাঠামোর মতো আপাৎকালীন বিভাগকে ছাড় দেওয়া হয়েছে। এ বারের বিশ্বকাপে ৪৮টি দেশের ১২৪৮ ফুটলার অংশ নেবেন। বিশ্বকাপের ইতিহাসে এ বার ‘বৃহত্তম বিশ্বকাপ’ হতে চলেছে। প্রতিযোগিতায় একাধিক ম্যাচ রয়েছে মেক্সিকোয়।