পুবের কলম ওয়েবডেস্কঃ দু’মাস পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এ বারের প্রতিযোগিতা হবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায়। প্রায় প্রতিদিনই বিশ্বকাপের ম্যাচের টিকিটের দাম বাড়িয়ে চলেছে ফিফা। সভাপতি ইনফান্তিনো শুক্রবার আরও দামি টিকিটের কথা জানালেন।
এত দিন টিকিটের (ফ্রন্ট ক্যাটেগরি ১) সর্বোচ্চ দাম ছিল ২৭৩৫ ডলার। ভারতীয় মূল্যে যার দাম আড়াই লাখ টাকা। এই বিভাগের সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম এ বার করা হল ৪১০৫ ডলার। যা ভারতীয় মূল্যে ৩ লাখ ৮০ হাজার টাকা।আরও পড়ুন:
আমেরিকা-প্যারাগুয়ের উদ্বোধনী ম্যাচ সামনের আসনে (ফ্রন্ট ক্যাটেগরি-১) বসে দেখতে হলে খরচ করতে হবে ২,৭৩৫ ডলার। ফ্রন্ট ক্যাটেগরি-১-এর পাশাপাশি ফ্রন্ট ক্যাটেগরি-২ বিভাগের টিকিটের দামও বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে টিকিটের সর্বোচ্চ দাম ২ লাখ ১৬ হাজার টাকা। বেড়েছে বিশ্বকাপ ফাইনাল ম্যাচের টিকিটের দামও। আগে ফাইনালের টিকিটের সবচেয়ে বেশি দাম ছিল ৮ লাখ টাকা। ফিফা জানিয়েছে, ফাইনালের সবচেয়ে বেশি দামের টিকিট হচ্ছে ১০ লাখ ১৭ হাজার টাকা।