পুবের কলম ওয়েব ডেস্কঃ সই কাণ্ডে তিনবার সিআইডিতে হাজিরার নোটিশ এড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তিনি গ্রেফাতারির আশঙ্কা করছেন। এই আশঙ্কায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্ত হলেন অভিষেক। এফআইআর খারিজের আবেদন এবং রক্ষাকবচ চেয়ে তিনি কলাকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালতের কাছে দ্রুত এই মামলার শুনানির আবেদন জানয়েছেন অভিষেকের আইনজীবী। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
অভিষেকের হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অবকাশকালীন বেঞ্চে মামলার জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন জানানো হয়েছিল। তবে সময়ের অভাবে এদিন শুনানি হয়নি। বিচারপতি কৌশিক চন্দ জানান, আজ সরকার পক্ষের বেশিরভাগ আইনজীবী মামলায় উপস্থিত না থাকার কারণে শুনানি সম্ভব নয়, তিনি আগামীকাল বৃহস্পতিবার মামলার শুনানির চেষ্টা করবেন। এই মামলায় রাজ্য সকারকারকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ৬ মে বিধায়কদের নিয়ে কালীঘাটে তৃণমূল নেত্রী বৈঠক করেছিলেন। তাতে বিরোধী দল হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়।
তাঁকে সমর্থন জানান তৃণমূল বিধায়করা। কিন্তু বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব জমা দিতে হয়। তা দেওয়া হয়নি বিধানসভায়। এরপর ১৩ ও ১৪ মে বিধানসভায় তৃণমূলের বিধায়কদের শপথ গ্রহণ হয়। বিধানসভার সচিবের তরফে তৃণমূলের কাছ থেকে বিরোধী দলনেতার নাম নিয়ে প্রস্তাবপত্র চাওয়া হয়। এরজন্য গত ১৯ মে তৃণমূলের তরফে বৈঠক ডাকা হয়। তবে তাতে সকলে উপস্থিত ছিলেন না। পরে প্রস্তাবিত বিরোধী দলনেতার নামে সমর্থন জানিয়ে ৭০ জনের সই করা একটি কাগজ জমা দেওয়া হয় বিধানসভায়। আর সেখানেই ওঠে প্রশ্ন। অভিযোগ ওঠে, এমন অনেক বিধায়কের নামের সই রয়েছে যারা উপস্থিত ছিলেন না। এই নিয়ে অভিযোগ দায়ের হয়। সেই ঘটনার তদন্ত চালাচ্ছে সিআইডি।