পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘ টালবাহানা এবং আইনি টানাপোড়েনের পর অবশেষে ‘ডিজে মামলায়’ নিজের কণ্ঠস্বরের নমুনা দিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বিধাননগর আদালতে উপস্থিত হয়ে এই নমুনা জমা দেন তিনি। এদিন নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই তিনি আদালত চত্বরে পৌঁছে যান এবং গোটা প্রক্রিয়া শেষে প্রায় দেড় ঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে যান।
আরও পড়ুন:
জানা গিয়েছে, এই মামলায় কণ্ঠস্বরের নমুনা দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই আপত্তি জানাচ্ছিলেন অভিষেক।
সিআইডির তলব পেয়ে তিনি কলকাতা হাই কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। আদালতে তাঁর যুক্তি ছিল, তিনি যখন নিজেই বিতর্কিত ডিজে মন্তব্যের কথা জনসমক্ষে স্বীকার করে নিয়েছেন, তখন আর নতুন করে কণ্ঠস্বর রেকর্ড করার কোনও যৌক্তিকতা নেই। তবে তাঁর এই আবেদন শুনতে গিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তীব্র ভর্ৎসনা করেন।আরও পড়ুন:
বিচারপতি কড়া ভাষায় জানিয়ে দেন, তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা না করলে আদালত রক্ষাকবচ প্রত্যাহার করে নিতে বাধ্য হবে।
বিচারপতির এই কড়া বার্তার পরেই অভিষেকের আইনজীবী পনেরোই জুলাই বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার বিষয়ে সম্মতি জানান।তবে আদালতে যাওয়ার আগে অভিষেকের তরফ থেকে মূলত দু’টি শর্ত বা আবেদন রাখা হয়েছিল। তাঁর তরফে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, এই কণ্ঠস্বরের নমুনা যেন নিয়োগ দুর্নীতির মতো অন্য কোনও তদন্তের কাজে ব্যবহার করা না হয়। এর পাশাপাশি, তাঁর উপর যাতে কোনও রকম হামলা না হয় বা ডিম ছোড়া না হয়, সেই বিষয়েও নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানানো হয়। সেই মতো বিধাননগর আদালতে পৌঁছে যান।