কানাডা: আমেরিকার পর এবার ভারতীয়দের ভিসা বাতিলে কড়া পদক্ষেপ করল কানাডার প্রশাসন। এর ফলে আমেরিকা, ব্রিটেন, জার্মানির পর কানাডাতেও সমস্যায় পড়তে চলেছেন ভারতীয় অভিবাসীরা। সে-দেশে কর্ম এবং অধ্যয়নরত কয়েক লক্ষ ভারতীয় এর ফলে সমস্যায় পড়তে চলেছেন। কানাডা সরকার গত ৩১ জানুয়ারি অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনেছে। এর অন্যতম হল সীমান্ত আধিকারিকদের ‘অস্থায়ী আবাসিক ভিসা’ বাতিলের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত।
এর ফলে ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করতে যাওয়া ভারতীয় কর্মী এবং সে-দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে যাওয়া পড়ুয়ারা বড় সমস্যার মুখে পড়তে চলেছেন। বিদেশ মন্ত্রকের হিসাব বলছে বর্তমানে কানাডায় ভারতীয় পড়ুয়ার সংখ্যা প্রায় ৪ লক্ষ ২৭ হাজার! ২০২৩ সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় খুন হয়েছিলেন খলিস্তানপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জর। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে অভিযোগ করেন, এই খুনের পিছনে নয়াদিল্লির হাত রয়েছে। ভারত সরকার এই অভিযোগ অস্বীকার করলেও সে-দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর বক্তব্যে অনড় ছিলেন। এর পর থেকেই দু’দেশের সম্পর্কে চিড় ধরে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইতিমধ্যে ৩০০-র বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা। ব্রিটেনে শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ধরপাকড়। সম্প্রতি জার্মানিতে ফ্রেডরিখ মার্জের নেতৃত্বে ক্ষমতায় এসেছে কট্টরপন্থীরা। নয়া ডানপন্থী সরকার সীমান্ত নিয়ন্ত্রণ, শরণার্থী আইন, অভিবাসীদের সামাজিক সুবিধা দেওয়ার বিষয়ে কঠোর নীতির কথা ঘোষণা করেছে। এই আবহে গত ৩১ জানুয়ারি অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনেছে কানাডাও। ভক্তরা বলছিলেন, মোদি জমানায় নাকি ভারতকে সকলে সমীহ করছে। মোদিই নাকি বিশ্বের দরবারে ভারতকে শক্তিশালী হিসাবে তুলে ধরেছেন। কিন্তু তিনি আমেরিকাতে থাকাকালীনই হাতে-পায়ে শিকল পরিয়ে অবৈধভাবে সে-দেশে থাকা ভারতীয়দের ফেরত পাঠাল আমেরিকা। হাতে পায়ে শিকল পড়ানোর আদৌ কি কোনও যৌক্তিকতা ছিল? প্রশ্ন তুলেছেন অনেকেই।আমেরিকার পর কানাডা, ভিসা নিয়ে চাপে বহু ভারতীয়
সুস্মিতা
প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৯
আরও খবর
নায়ক আজ্জেদিন উনাহি, কানাডাকে উড়িয়ে আরও এক রূপকথার সামনে মরক্কো
‘হাই প্রেসিং’ ফুটবলে কানাডার দৌড় বন্ধ করতে চায় মরক্কো
৯২ মিনিট পর্যন্ত অপেক্ষা, ইউস্তাকিওর গোলে কানাডার ইতিহাস
হেরেও দ্বিতীয় রাউন্ডে কানাডা
বাড়ছে বিশ্বকাপ ফুটবলের টিকিটের মুল্য, কত? জানলে চমকে যাবেন!
বাড়ছে বিশ্বকাপ ফুটবলের টিকিটের মুল্য, কত? জানলে চমকে যাবেন!
Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france
Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france
কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক খালিস্তানিদের
কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক খালিস্তানিদের
৫১তম রাজ্য হলে বিনামূল্যে গোল্ডেন ডোম’: কানাডাকে সরাসরি প্রস্তাব ট্রাম্পের
৫১তম রাজ্য হলে বিনামূল্যে গোল্ডেন ডোম’: কানাডাকে সরাসরি প্রস্তাব ট্রাম্পের
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র