২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার পর্তুগালও ফিলিস্তিনকে রাষ্ট্র (Palestinian statehood) হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে

Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

পুবের কলম,ওয়েবডেস্ক: যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে  (Palestinian state)  স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। এছাড়া ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে বলে খবর (france set to Recognize a Palestinian State)

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, এই আবহে নিউইয়র্কে রাষ্ট্রসংঘ  সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনকে ঘিরে একত্রিত হচ্ছেন বিশ্ব নেতারা। উক্ত বৈঠকে ফিলিস্তিনে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে এবং স্থায়ী শান্তির পথ খুঁজতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ওপর জোর দেওয়া হবে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া দুহাত ভরে আমায় উপহার দিয়েছে: বিরাট

প্রসঙ্গত, পর্তুগালও ফিলিস্তিনকে রাষ্ট্র (Palestinian statehood) হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। রবিবার দেশটির বিদেশমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: কেন্দ্রের ফিলিস্তিন নীতির নিন্দায় মুখর Priyanka Gandhi

আরও পড়ুনঃ কেন্দ্রের ফিলিস্তিন নীতির নিন্দায় মুখর Priyanka Gandhi

আরও পড়ুন: Palestine Statehood: ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

এই প্রেক্ষিতে রাষ্ট্রসংঘে পর্তুগালের (Portugal) স্থায়ী মিশনের সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া পর্তুগালের বিদেশনীতির একটি মৌলিক, স্থায়ী ও মূল ভিত্তির বাস্তবায়ন।

র‍্যাঞ্জেল আরও বলেন, ‘ন্যায়সংগত ও স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে পর্তুগাল দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন জানাচ্ছে…এখন যুদ্ধবিরতি জরুরি।’ তবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেই গাজায় যে মানবিক বিপর্যয় ঘটেছে, সেটি মুছে দেওয়া যায় না বলেও মনে করেন র‌্যাঞ্জেল। তিনি গাজায় চলমান দুর্ভিক্ষ, ব্যাপক ধ্বংসযজ্ঞ ও পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের নিন্দা জানান।

পর্তুগালের স্বীকৃতির আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রবিবার দেশগুলো আলাদাভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় (Britain, Canada and Australia confirmed on Sunday that they now formally recognize Palestinian statehood)।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রবিবার পর্তুগালও ফিলিস্তিনকে রাষ্ট্র (Palestinian statehood) হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে

Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার