নতুন সরকারের মন্ত্রিসভায় দপ্তর বণ্টনের নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় কোন মন্ত্রী কোন দপ্তরের দায়িত্ব পেলেন, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প থেকে কৃষি— গুরুত্বপূর্ণ দপ্তরগুলির দায়িত্বে কারা থাকছেন, তা নিয়েই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতেই রেখেছেন স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি এবং কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার (পিএআর) দপ্তরের দায়িত্ব। গুরুত্বপূর্ণ দপ্তরে কারা? অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন শারদ্বত মুখোপাধ্যায়।
উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে। স্কুলশিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তর সামলাবেন দীপক বর্মন। শিল্প দপ্তরের দায়িত্ব পেয়েছেন তাপস রায়। পরিষদীয় বিষয়ক ও পর্যটন দপ্তরের দায়িত্বে রয়েছেন শঙ্কর ঘোষ। কৃষিমন্ত্রী হয়েছেন দুধকুমার মণ্ডল। শ্রম ও পরিবহণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন অর্জুন সিং। উত্তরবঙ্গ উন্নয়ন ও জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের দায়িত্বে নিশীথ প্রামাণিক। খাদ্য ও সরবরাহ এবং সমবায় দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে অশোক কীর্তনিয়াকে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তর পেয়েছেন দিলীপ ঘোষ। পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্বে রয়েছেন অগ্নিমিত্রা পাল। বন ও পরিবেশমন্ত্রী হয়েছেন মনোজকুমার ওরাওঁ। তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স, বিজ্ঞান ও জৈবপ্রযুক্তি দপ্তর সামলাবেন কল্যাণ চক্রবর্তী। সেচ ও জলপথ দপ্তরের দায়িত্বে অরূপকুমার দাস। জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের দায়িত্ব পেয়েছেন অজয়কুমার পোদ্দার। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে নারী ও শিশু উন্নয়ন, সমাজকল্যাণ এবং স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের দায়িত্ব পেয়েছেন মালতী রাভা রায়। প্রাণিসম্পদ উন্নয়ন ও মৎস্য দপ্তরের দায়িত্বে রয়েছেন রাজেশ মাহাতো। যুবকল্যাণ, ক্রীড়া ও ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দ্রনীল খাঁ-কে। এছাড়াও একাধিক প্রতিমন্ত্রীকে বিভিন্ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, বিশাল লামা, মৌমিতা বিশ্বাস মিশ্র, পূর্ণিমা চক্রবর্তী, গার্গী দাস ঘোষ, সুমনা সরকার-সহ আরও অনেকে। নতুন সরকারের দপ্তর বণ্টনের পর এবার নজর প্রশাসনিক কাজকর্ম ও সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলির বাস্তবায়নের দিকে। রাজনৈতিক মহলের মতে, অভিজ্ঞ ও নতুন মুখের সমন্বয়ে গড়া এই মন্ত্রিসভা আগামী দিনে রাজ্যের প্রশাসনিক রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
নতুন সরকারের মন্ত্রিসভায় দপ্তর বণ্টন সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরের দায়িত্ব নিজের হাতে রেখেছেন। অভিজ্ঞ ও নতুন মুখের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভা রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনবে বলে আশা করা হচ্ছে।
মোকতার হোসেন মন্ডল
প্রকাশিত:
১০ জুন ২০২৬, ১৪:০১
আরও খবর
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
নিট-বিক্ষোভের আড়ালে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ, কলকাতায় পাল্টা পথে এবিভিপি
নিট-বিক্ষোভের আড়ালে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ, কলকাতায় পাল্টা পথে এবিভিপি
আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার প্রক্রিয়ায় ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বহাল রাখল হাইকোর্ট
আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার প্রক্রিয়ায় ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বহাল রাখল হাইকোর্ট
এনডিএ-র প্রথম সারিতে কাকলি, শাসকজোটে গুরুত্ব বাড়ছে তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদদের
এনডিএ-র প্রথম সারিতে কাকলি, শাসকজোটে গুরুত্ব বাড়ছে তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদদের
পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের তীব্র প্রতিবাদ, উত্তাল সংসদ, মুলতুবি উভয় কক্ষের অধিবেশন
পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের তীব্র প্রতিবাদ, উত্তাল সংসদ, মুলতুবি উভয় কক্ষের অধিবেশন
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সুদীপ-বিরোধী পোস্টারে ছয়লাপ উত্তর কলকাতা, নাম জড়াল তাপস-কুণালের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সুদীপ-বিরোধী পোস্টারে ছয়লাপ উত্তর কলকাতা, নাম জড়াল তাপস-কুণালের
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র