পুবের কলম ওয়েব ডেস্কঃ অবশেষে নতুন সরকারে মন্ত্রীদের দফতর বন্টন হয়েছে। পূর্বতন সরকারে শিক্ষাক্ষেত্রে যেভাবে দুর্নীতি দেখা দিয়েছিল ফলে এবার বিশেষভাবে নজর ছিল শিক্ষা দফতরের ওপর। সেই শিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায় এবং দীপক বর্মণকে। উল্লখযোগ্য বিষয় হলেন এই দুজনেই হলেন আরএসএসের লোক। ফলে স্বাভাবিকভাবেই এবার শিক্ষা দফতরের নিয়ন্ত্রণ থাকছে আরএসএসের হাতে।

আর এরফলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হতে পারে বলেও মনে করছেন শিক্ষা মহলের একাংশ।

প্রসঙ্গত, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এর আগে অভিযোগ তুলেছিলেন স্কুলের পাঠ্য বইয়ে জাতীয়তাবাদের পরিবর্তে পড়ানো হচ্ছে বিকৃত ইতিহাস। তিনি আরও বলেছিলেন, দেশের ঐতিহ্য তুলে ধরা প্রয়োজন স্কুলের পাঠ্য বইয়ে। তাঁর বক্তব্য ছিল তরুন প্রজন্মের নিজের দেশ সম্পর্কে জানা প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি বিজেপির একাধিক নেতা মন্ত্রীদের কথাতেও বিভিন্ন সময়ে পাঠ্য বই থেকে বিকৃত ইতিহাস বদলের কথা উঠে এসেছে।

  তার মধ্যে সনাতনী ভারতের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথাও তুলে ধরেন বহু নেতা মন্ত্রী, এছাড়াও  বৈদিক বিজ্ঞান-সংস্কৃতির কথাও বলেছেন অনেকেই। তাহলে কি বাংলায় শিক্ষাক্ষেত্রেও এবার পরিবর্তন আসতে চলেছে? উল্লেখ্য, জগন্নাথ চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছে উচ্চশিক্ষা দপ্তর এবং দীপক বর্মন পেয়েছেন স্কুল শিক্ষাদপ্তরের দায়িত্ব। এর আগের সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। এরা পাশাপাশি আইনি জটিলতায় বহু নিয়োগ আটকে গিয়েছে। আর সেইসঙ্গে নিয়োগের দাবিতে বহুবার উত্তাল হয়েছিল রাজপথ। এই অবস্থায় দুই মন্ত্রী শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন বলেই আশা করা হচ্ছে।