পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে কানাডায় জি-৭ গোষ্ঠী সম্মেলনে ডাক পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তিনি তাঁর এক্স হ্যাণ্ডেলে এই খবর জানান।
আরও পড়ুন:
জি-৭ গোষ্ঠীতে রয়েছে আমেরিকা, জার্মানি, ইতালি, কানাডা, ফ্রান্স, ব্রিটেন এবং জাপান রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এর সদস্য, তবে ভোটাধিকার নেই।
আরও পড়ুন:
আইএমএফ যে দেশগুলিকে উন্নত দেশের তকমা দিয়েছে সেইসব দেশ মিলে এই সংগঠন তৈরি করা হয়েছে।
এবার কানাডার কানানাস্কিসে ১৫ থেকে ১৭ জুন এই সম্মেলন হবে।আরও পড়ুন:
প্রধানমন্ত্রী জানিয়েছেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাঁকে ফোন করে ওই সম্মেলনে আসার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি ওই সম্মেলনে যোগ দেবেন। কানাডার প্রধানমন্ত্রীকে তিনি আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছেন। চিরকালই সদস্য না হলেও ভারত এবং উপমহাদেশের আরও বহু দেশের রাষ্ট্রপ্রধানদের এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়।