পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ু ও শ্রীলঙ্কার দুই দ্বীপের মধ্যে চুনাপাথরের শোলের শৃঙ্খলে রাম সেতু দর্শন করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছি বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দিনের শ্রীলঙ্কা সফর শেষ রবিবার তামিলনাড়ু পৌঁছান প্রধানমন্ত্রী মোদি। তামিল সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য দ্বীপরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী এক্স-কে লেখেন, “শ্রীলঙ্কা থেকে ফেরার পথে রাম সেতুর দর্শন পেয়ে ধন্য হয়েছি। একটি ঐশ্বরিক সমাপতন হিসাবে, যখন অযোধ্যায় সূর্য তিলক সংঘটিত হচ্ছিল তখন এটি উপলব্ধি করি। দু’জনের দর্শন পেয়ে ধন্য। প্রভু শ্রীরাম আমাদের সকলের ঐক্যবদ্ধ শক্তি। তাঁর আশীর্বাদ সবসময় আমাদের উপর বর্ষিত হোক।”
মোদির এই মন্তব্যের সমালোচনা করেছেন তাঁর দলেরই প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। কটাক্ষ তিনি বলেন, “তিনি (মোদি) কৃতিত্ব নিতে ফিরে এসেছেন।” সুব্রহ্মণ্যম আরও বলেন, “যখন বাজপেয়ী-করুণানিধি জোট সরকার রাম সেতু ভাঙতে চেয়েছিল, তখন আমি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে সওয়াল জবাব করেছি। তখন মোদি কোথায় ছিলেন? আজ মোদী আবার কৃতিত্ব নিতে এসেছেন। যখন মোদির তৎকালীন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল রাম সেতুকে হেরিটেজ মনুমেন্ট হিসাবে ঘোষণা করতে চাইছিলেন, তখন মোদী তাকে বরখাস্ত করেছিলেন।”





















